বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত অভিযোগ করেছেন, ‘শাহজাদপুরে বিএনপির গণজোয়ার দেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভীত সন্ত্রস্থ হয়ে পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরাও পাকড়াও ও নির্যাতন শুরু করেছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করছে। তারা নীল নকশার নির্বাচন করতে চায়। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল ১১ টায় আমার বাড়িতে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় পুলিশ বাড়ি ঘিরে ফেলে শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু ও যুগ্ম- সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফকে গ্রেফতার করেছে। গত ২/৩ দিনে উপজেলার খুকনী, মোল্লাপাড়া, রূপনাই, এনায়েতপুর ব্যাংক মোড়, সৈয়দপুর, হাট প্রাচীল, কৈজুরী, জগতলা, গুপিয়াখালী, জামিরতা বাজার, কাশিপুর, বর্ণিয়া, ভেড়াখোলাসহ শাহজাদপুর নির্বাচনী এলাকায় পথসভা ও গণসংযোগে হাজার হাজার সাধারণ জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহন ও ধানের শীষের গণজোয়ার দেখে ক্ষমতাসীনেরা দিশেহারা হয়ে পড়েছে। যতই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালানো হোক না কেনো; ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে ক্ষমতাসীনদের সকল অপচেষ্টা প্রতিহত করা হবে।’ আজ শুক্রবার দুপুরে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলাস্থ নিজ বাসভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে দেয়া ব্রিফিংয়ে এ অভিযোগ করেছেন ড. এমএ মুহিত। এ সময় তিনি শাহজাদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে দলীয় নেতাকর্মীদের নির্যাতন, পুলিশ দিয়ে গ্রেফতার করে আর ধানের শীষের গণজোয়ার আটকানো যাবে না। ৩০ ডিসেম্বর সারাদিন নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ এর সমুচিত জবাব দেবে। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল পরিস্থিতি মোকাবেলার আহবান জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...