সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলা রুপবাটী ইউনিয়ের বড়ধুনাইল গ্রামে বালু স্তুপের পানির গড়িয়ে শত শত বিঘা নতুন রোপনকৃত ধান ও অনেক মুল্যবান ইরিধানের বীজতলা প্রায় হাটু পানির নিচে তলিয়ে গেছে।

সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, অপরিকল্পিতভাবে বালুর স্তুপ করায় ড্রেজিং এর পানি গড়িয়ে বড়ধুনাইল গ্রামে বোরো মৌসুমে বীজতলাসহ রোপনকৃত প্রায় ২শত বীঘা জমি পানিতে তলিয়ে গেছে। দিশেহারা হয়ে পরেছে স্থানীয় কৃষকেরা। এর প্রতিকার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকগণ জানায়, সেনাবাহিনী তত্বাবধানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলার রুপবাটি ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের পাশে বড়াল নদীতে নদী খনন প্রকল্পের কাজ করছে। আন্ধারমানিক বাধের পাশে অনেক জায়গা লিজ নিয়েছে ইউনিয়নের ৮নং ইউপি সদস্য আবুল কাশেম। সেনাবাহিনীর কাছ থেকে জমি ভরাটের কথা বলে বিনামুল্যে বালু নিয়ে বাধের পাশে স্তুপাকারে রাখছেন ইউনিয়নের ৮নং ইউপি সদস্য আবুল কাশেম। পরবর্তীতে ঐ বালু বাইরে বিক্রী করবেন বলে জানায় স্থানীয়রা। ইউপি সদস্য আবুল কাশেম ব্যাবসার লক্ষ্যে অপরিকল্পিতভাবে বালুর স্তুপ করায় ড্রেজিং এর পানি গড়িয়ে বড়ধুনাইল গ্রামে বোরো মৌসুমে বীজতলাসহ রোপনকৃত প্রায় ২শত বীঘা জমি পানিতে তলিয়ে গেছে। এর প্রতিকার চেয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ইউপি সদস্য কাশেমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

এ ব্যাপারে, ইউপি সদস্য আবুল কাশেম বালু ব্যাবসা করবেন স্বীকার করলেও তিনি বলেন, আমি আমার নিজস্ব জমিতে বালু ভরাট করছি। আর যে জমিগুলো তলিয়ে গেছে সেগুলো সব সরকারি খাস জমি এগুলো কাহারো নিজস্ব জমি নয়।

এ ব্যাপারে সেনাবাহিনীর তত্বাবধানে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান বি.টি.সি.এম.এল.ভি এর প্রকল্প পরিচালক মোঃ রিদোয়ানুল ইসলাম বলেন, কাজ করতে ক্ষুদ্র কিছু সমস্যা হতে পারে। তবে বিষয়টি সচিব মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের কথা হয়েছে। দু একদিনের মধ্যে ভেরিবাঁধ এর সুইজগেইট খুলে দেয়া হবে তখন পানি নিস্কাশনের ব্যবস্থা তৈরি হলে জমিতে পানি আর আটকে থাকবেনা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...