শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
এবারের বাজেট যুগোপযোগী উল্লেখ করে এফবিসিসিআই’র পরিচালক ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শারিতা মিল্লাত সিআইপি বলেছেন, ‘২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সঠিক বাস্তবায়ন অর্থনীতিকে সমৃদ্ধশীল করবে এবং সর্বস্তরের জনসাধারণ এর সুফল ভোগ করবে।’ বৈশ্বিক মহামারির ক্রান্তিকালে গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল কর্তৃক প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আজ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি একথা বলেন। শারিতা মিল্লাত সিআইপি বলেন, ‘প্রস্তাবিত বাজেট অত্যন্ত সময়োপযোগী। করোনা মহামারি মোকাবেলায় যেখানে গোটা বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তার পথে হাঁটছে সেখানে বাংলাদেশ সরকার একটি সাহসী বাজেট প্রস্তাবনা করেছে, যা দুর্যোগ মোকাবেলা করে দেশের অর্থনীতিকে গতিশীল রেখে সমৃদ্ধশীল করতে সহায়তা করবে। সীমিত সম্পদ ও সামর্থ্যের বিপরীতে ঘোষিত বাজেট অত্যন্ত জনবান্ধব বলে আমি মনে করি। তবে ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকার ঘাটতি নিয়ে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সরকারকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।’ তিনি বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি, মহামারি মোকাবেলায় ১০ হাজার কোটি টাকার বরাদ্দ জনমনে স্বস্তির সঞ্চার করবে। সামাজিক নিরাপত্তা খাতে ৯৬ হাজার কোটি টাকার বাজেট দেশের অবহেলিত জনগোষ্ঠির সামাজিক নিরাপত্তা উন্নয়নে যথাযথ প্রয়োগে সরকারের প্রতি জনগনের আস্থা আরো বৃদ্ধি পাবে। সিগারেট ও তামাকজাত পণ্যের মূল্য ও শুল্ক বৃদ্ধি যুগোপযোগী সিদ্ধান্ত। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যাংক ঋণ নির্ভর ব্যবসায় কিছুটা বিরূপ প্রতিক্রিয়া ফেললেও নারীদের জন্য আয়কর প্রদানের সীমা ৩ লক্ষ ৫০ হাজার টাকা করায় নারী উদ্যোক্তাসহ নারীরা যথেষ্ট উপকৃত হবে।’ এছাড়াও বিভিন্ন স্তরে করের হার কমানোর ফলে ক্ষতিগ্রস্ত এবং ভুক্তভোগীদের জন্য অত্যন্ত সহায়ক হবে। ইতোমধ্যেই গঠিত সিএমএসএমই খাতে স্বল্প সুদে ২০ হাজার কোটি টাকার বরাদ্দ এই খাতে নারী উদ্যোক্তাসহ সবধরণের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের পুনরুজ্জীবিত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। সর্বোপরি প্রস্তাবিত বাজেট সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে দেশ অর্থনীতিতে সমৃদ্ধি লাভ করতে পারবে এবং সর্বস্তরের জনসাধারণ এর সুফল ভোগ করতে পারবে বলেও মনে করেন তিনি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...