রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

hamlaশাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্ক ভিটা কারখানায় হামলা কালে পুলিশের কাজে বাধা, পুলিশ বহনকারী সিএনজি ভাংচুর ও পুলিশ কন্সটেবল বাবুলকে মারপিটের ঘটনায় আজ রোববার শাহজাদপুর থানার এসআই আব্দুস সালাম খান বাদী হয়ে বাঘাবাড়ি সহ আশপাশ এলাকার প্রায় দেড় হাজার ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করেছে। অপরদিকে এ হামলা সংঘর্ষে ১টি পিকআপ ভ্যান, ১টি মাইক্রোবাস ও ২০টি মোটর সাইকেল ভাংচুর ও ১৫টি মোটর সাইকেল লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় মিল্ক ভিটার পরিচালক এ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলুর পক্ষে তার সহকারি এ্যাডভোকেট মামুনুর রশিদ লিয়াকত বাদী হয়ে নুকালি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আল মাহমুদ সহ ৩০ জনকে আসামী করে শাহজাদপুর আদালতে একটি মামলা দায়ের করেছে। ফলে বাঘাবাড়ি, আলোকদিয়ার, শাকতোলা, শ্যালাচাপড়ি, গঙ্গাপ্রসাদ, হাটবায়রা, মাদলাসহ ১০টি গ্রামের মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে। গ্রেফতার এড়াতে এসব গ্রামের পুরুষেরা বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকায় গ্রামগুলি পুরুষ শুন্য হয়ে পড়েছে। অপরদিকে আবারো হামলার আশংকায় বাঘাবাড়ি মিল্কভিটা এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য গত শনিবার সকালে বাঘাবাড়ি মিল্কভিটা চত্বরে প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের সমন্বয় সভা শুরুর আগ মুহুর্তে প্যান্ডেলে ত্রিপল না থাকার বিষয়কে কেন্দ্র করে মিল্কভিটা পরিচালনা পর্ষদের পরিচালক এ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলুর সাথে নুকালি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আল মাহমুদের বাকবিতন্ডার জের ধরে বহিরাগত ক্যাডারদের আক্রমনে আল মাহমুদ আহত হওয়ার ঘটনায় বাঘাবাড়ি নুকালি সহ ১০ গ্রামের লোক ক্ষুব্ধ হয়ে মিল্কভিটা কারখানায় হামলা চালায়। এসময় মিল্কভিটা কারখানা এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। হামলাকালে পুলিশের ১টি পিকআপ ভ্যান, ১টি মাইক্রোবাস ও ২০টি মোটর সাইকেল ভাংচুর ও ১৫টি মোটর সাইকেল লুট করা হয়। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌছে ২ ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৯ রাউন্ড সর্টগানের ফাকা গুলি নিক্ষেপ করে। এঘটনার পর থেকে বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই বাণী ইসরাইল জানান, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...