নিজস্ব সংবাদদাতাঃ সরকার নির্ধারিত মজুরী কাঠাম চালুর দাবীতেনৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ গত ২২ আগস্ট সোমবার মধ্যরাত থেকে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রেখে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট শুরু করেছে। এ ধর্মঘটের প্রথম দিন মঙ্গলবার শ্রমিকদের আন্দোলনের মুখে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। নৌযান শ্রমিকরা এ দিন এ বন্দর থেকে কোন পণ্যবাহী জাহাজ চলাচল করতে দেয়নি। ফলে এ দিন এ বন্দরে কোন মাল খালাস হয়নি। তবে তেলবাহী জাহাজ এ আন্দোলনের আওতা মুক্ত থাকায় দুটি তেলবাহী জাহাজকে এ বন্দর ছেড়ে যেতে দেখা গেছে। সকালে নৌযান শ্রমিকরা বন্দর এলাকায় মজুরি কাঠাম চালুর দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা জেন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, নৌযান শ্রমিক সংগ্রামের নেতা মনির হোসেন মাস্টার,কামাল উদ্দিন ড্রাইভার, দেলোয়ার হোসেন মাস্টার প্রমূখ। সমাবেশ বক্তারা বলেন, গত ২০ মে থেকে টানা ৬ দিনের ধর্মঘটে নৌপথ অচল হয়ে পড়লে মালিক পক্ষ ও নৌ মন্ত্রী শাহজাহান খানের সাথে তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে ৩ ক্যাটাগরিতে সর্বনিম্ন ৯ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা মজুরি কাঠাম নির্ধারণ করে মালিক পক্ষকে তা প্রদানের নির্দেশ দেওয়া হয়। ফলে নৌ শ্রমিকরা সে সময় ধর্মঘট প্রত্যাহার করে নেয়। কিন্তু গত ২ মাসেও নৌ মন্ত্রীর সে নির্দেশ কার্যকর হয়নি। তাই বাধ্য হয়ে তারা সোমবার মধ্যরাত থেকে সারা দেশের সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ভাবে এ ধর্মঘট শুরু করেছে। তারা আরো বলেন, তাদের এ দাবী মেনে না নেওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে। এদিকে এ ধর্মঘট চলার ফলে সিরাজগঞ্জ সহ উত্তোরাঞ্চলের ১৬ জেলার ১৪ টি বাফার গুদামে সারের আপদ কালিন মজুদ বন্ধ হয়েগেছে। সেই সাথে বাঘাবাড়ি-চট্টগ্রাম নৌ পথে সকল নৌযান চলাচল বন্ধ হয়ে এ নৌ পথ অচল হয়ে পড়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
