বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে দুটো পা অকেজো হয়ে পড়া মোস্তফা (৫০) নামের এক মুদি দোকানির কাছে বাকিতে সদাই না পেয়ে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা, মারধর ও দোকানে ভাঙচুর চালিয়েছে মারুফ (৩০) নামের এক যুবক। জানা যায়, শাহজাদপুর পৌর শহরের বারাবিল হান্ডিয়াল পাড়ার মোস্তফা খাঁ নামের এক প্রতিবন্ধী মুদি দোকানির কাছ থেকে বাকিতে সদাই চেয়ে না পেয়ে একই গ্রামের মোশারফ সরকারের ছেলে মারুফ সরকার তার উপর হামলা চালিয়েছে। এসময় তাকে মারধর ও দোকানে অগ্নি সংযোগের চেষ্টা করা হয়। প্রতিবন্ধী মুদি দোকানি মোস্তফা খাঁ জানান, পার্শ্ববর্তী মারুফ সরকার (৩০) মাঝে মধ্যেই আমার দোকান থেকে বাকিতে সদাই নিয়ে প্রায় ৪ হাজার টাকা বাকি ফেলে। তাকে বার বার বাকি পরিশোধ করতে বললেও সে কর্ণপাত করে না। শনিবার দুপুর সোয়া ১টায় মারুফ সরকার দোকানে এসে বাকিতে সদাই চাইলে আমি সদাই না দিয়া পূর্বের বাকির কথা বলি। এতে মারুফ উত্তেজিত হয়ে আমাকে অকথ্য ভাষায় বকাবকি করে, একপর্যায়ে তার বাড়ি থেকে বটি দাঁ এনে আমার দোকানে কোপাতে থাকে এবং আমাকে এলোপাতারি কিলঘুষি ও লাথি মারে। পরে দোকানে বিক্রির জন্য রাখা কেরোসিন তেল দোকানে ছিটিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করে। তখন আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে থামায়। এই বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি। এলাকাবাসী জানায়, মারুফ সরকার এলাকার চিহ্নিত একটি বখাটে ছেলে। প্রায়ই সে নিরীহ মানুষের ওপর মারামারি হানাহানি চালায়। তার পরিবারের লোকজনকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, এই ঘটনায় প্রতিবন্ধী দোকানি মোস্তফা খাঁ নিজেই বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...