শনিবার, ২১ মার্চ ২০২৬
মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকাররা। ক্রমাগত হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। ফলে বাধ্য হয়ে দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে। রোববার (২৫ অক্টোবর) টুইট করে এই জরুরি সতর্কতা জারি করে ফ্রান্সের সরকারি সাইবার ডিপার্টমেন্ট। উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হামলার চালানো হয় বলে সাইবার ৭১ কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন। হামলার শিকার হওয়ার ওইসব ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে সেগুলোতে প্রকৃত কনটেন্ট দেখা যাচ্ছে না। বরং হ্যাকারদের একটি বার্তা দেখাচ্ছে। তা হলো- মহানবী (সা.)কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না, এই রকম হামলা চলতেই থাকবে। ওয়েবসাইটগুলো হ্যাকের দাবি করা হয়েছে, ‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজেও। সেখানে বলা হয়েছে, যে দেশে আমাদের রাসূল (সা.)কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসূলের সম্মানে সংগীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে ‘সাইবার ৭১’ ফ্রান্স এই ন্যক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে। সবার আক্রমণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকব। সাইবার ৭১ হ্যাকিং কমিউনিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আক্রমণ চালানো হয়েছে। তিনি বলেন, সব আমরা প্রকাশ করিনি এখনও। সর্বশেষ মোট ৮টি ওয়েবসাইট প্রকাশ করেছি আমাদের অফিশিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ করা হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি সেগুলোতেও হামলা করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জ জেলার সংবাদ

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার ভোররাত রাত ৩টা থেকে ১০ কিল...

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

অর্থ-বাণিজ্য

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...

নতুন ফোরজি পকেট রাউটার আনল গ্রামীণফোন

তথ্য-প্রযুক্তি

নতুন ফোরজি পকেট রাউটার আনল গ্রামীণফোন

করোনাভাইরাস মহামারীকালে বাসায় বসে বা অফিসের বাইরে থেকে যাদের কাজ করতে হচ্ছে, তাদের সুবিধার জন্য গ্রামীণফোন বাজারে এনেছে...

করোনা সন্দেহে তাড়াশে স্বাস্থ্য কর্মকর্তার নমুনা সংগ্রহ

তাড়াশ

করোনা সন্দেহে তাড়াশে স্বাস্থ্য কর্মকর্তার নমুনা সংগ্রহ

তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।