মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
করোনাভাইরাস মহামারীকালে বাসায় বসে বা অফিসের বাইরে থেকে যাদের কাজ করতে হচ্ছে, তাদের সুবিধার জন্য গ্রামীণফোন বাজারে এনেছে চীনা কোম্পানি জেডটিইর তৈরি ফোরজি পকেট রাউটার। গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এমএফ৯২৭ইউ মডেলের এই পোর্টেবল রাউটারে প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবিট ডেটা ডাউনলিঙ্ক, ৫০ মেগাবিট আপলিঙ্ক করা যাবে। একসঙ্গে দশজন ব্যবহারকারী ওয়াইফাইয়ের মাধ্যমে উচ্চগতির মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। ২০০০ মিলি অ্যাম্পিয়ার/ঘণ্টা ক্ষমতার ব্যাটারি থাকায় এ রাউটারে টানা ৮ ঘণ্টা কাজ করা যাবে বিদ্যুৎ সংযোগে যুক্ত না থেকেও। এ রাউটারে থাকছে দুই বছরের ওয়ারেন্টি, দাম রাখা হয়েছে ২ হাজার ৯৯৯ টাকা। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “কোভিড-১৯ মহামারী আমাদের প্রাত্যহিক জীবনে অনেক পরিবর্তন নিয়ে এসেছে, একই সাথে ডিজিটাল মাধ্যমে আমাদের অনেক বেশি সক্রিয় করেছে। “এ ডিভাইসের মাধ্যমে একেবারে প্রত্যন্ত জায়গা থেকেও একাধিক গ্রাহক একইসাথে আমাদের বিস্তৃত ফোরজি এলটিই সুবিধা উপভোগ করতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস, ডিজিটাল বাংলাদেশ লক্ষ্যের দিকে যাত্রায় এ ডিভাইস আমাদের সহায়তা করবে।”’ ৭৮x৭৮x১৪.৫ মিলিমিটার মাপের এই ফোরজি রাউটার সহজেই বহনযোগ্য এবং যে কোনো জায়গায় ব্যবহারযোগ্য বলে জানিয়েছে গ্রামীণফোন।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...