বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : গতকাল সোমবার নানা কর্মসূচী, উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ছাত্রলীগের প্রতিষ্ঠা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোল এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের মুক্ত মঞ্চে আলোচনা সভা ও জন্ম বার্ষিকীর কেক কাটা হয়। শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সালাম ব্যাপারী। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাসেল, পৌর ছাত্রলীগ সভাপতি রানা, সাধারণ সম্পাদক অনিক আকন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...