শাহজাদপুর প্রতিনিধি : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সম্বলিত ‘হারানো বিজ্ঞপ্তি’ পোস্ট দেয়ায় ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া গৃহপরিচারিকা লিমা (১৩)’র সন্ধান মিলেছে। লিমা গত ২৪ নভেম্বর বিকেলে ঢাকার ৩৬ নর্থরোড এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করাবস্থায় বাড়ির মালিকের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে তার গ্রামের বাড়ি শাহজাদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে মহাখালী এলাকায় সে হারিয়ে যায়। লিমা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনী যুগীবাড়ি মহল্লার দরিদ্র তাঁতশ্রমিক চাঁন মিয়ার শিশুকন্যা বলে জানা গেছে। এদিকে, বাড়ির মালিক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জানা গেছে, স্থানীয় সংবাদকর্মী মামুন বিশ্বাস লিমার হারিয়ে যাওয়ার বিষয়ে জানতে পেরে গত সোমবার ভোরে প্রথমে জেলার ‘আমাদের সিরাজগঞ্জ’ নামের ফেসবুক গ্রুপে তার ছবি সম্বলিত হারানো বিজ্ঞপ্তি পোস্ট করেন। একইদিন সন্ধ্যায় তিনি তার ব্যক্তিগত প্রোফাইলে ১২ জনকে জড়িয়ে করে অপর একটি পোস্ট করেন। ঢাকার মহাখালী এলাকার জনৈক তারেক ফেসবুকের ওই স্ট্যাটাসটি দেখে লিমাকে সিরাজগঞ্জের একটি বাসে তুলে দিলে গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় লিমা বাড়ি ফেরে। এদিকে, হারিয়ে যাওয়া লিমাকে ফিরে পেয়ে তার স্বজনেরা ‘আমাদের সিরাজগঞ্জ’ ফেসবুক গ্রুপ ও সংবাদকর্মী মামুন বিশ্বাসসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
ধর্ম
শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...
বাংলাদেশ
পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ
সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...
