বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক পেইজে প্রধানমন্ত্রীর ব্যাঙ্গাত্বক ছবি পোষ্ট করার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র ও উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ নজরুল ইসলামের ছেলে সজীব ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মঙ্গলবার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় শুধু সজীব ইসলামকেই আসামী করা হয়েছে। মামলার বাদি এসআই আব্দুস সালাম বলেন, সজীব ইসলাম তার নিজের ফেইসবুক পেইজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাঙ্গাত্বক ছবি পোষ্ট করেন। বিষয়টি স্থানীয় আ. লীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের নজরে এলে পোষ্ট করা ব্যাঙ্গাত্বক চিত্রটি প্রিন্ট করে শাহজাদপুর থানায় অভিযোগ দেন। বিষয়টি খতিয়ে দেখে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর মামলাটি দায়ের করা হয়। এ বিষয়ে সজীব পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক ভাবে সজীবের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তাকে গ্রেপ্তার কার জন্য পুলিশের অভিযান চলছে। বর্তমানে সে পলাতক রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...