বুধবার, ২২ এপ্রিল ২০২৬
মাস কয়েক আগে থেকে অনেক বছর পর আবার শাহজাদপুরের একাধিক গ্রামে গ্রামে শুরু হয়েছে সংঘর্ষ আর হত্যা !!! আর ভীষণ দুঃখজনক সত্য হলো, প্রতিটি হত্যাই আধিপত্য বিস্তার করা কেন্দ্র করে। আপনার হয়তো আমরা শহুরে ভাই আছি, আমাদের মতো শহুরে ভাইদের উস্কানিতে আপনি বা আপনারা এগুলো করছেন। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, যাদের হত্যা করছেন তাদের সাথে সাথে আপনি ও আপনার গোষ্ঠীও ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে আপনার পরিবার।
দুঃখজনক হলেও সত্য, আপনাদের উস্কানি দিয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা এবং সেটা হত্যার মতো জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়া, এই দুটোতেই আমাদের মতো শহুরে ভাইদের মুনাফা। আপনি মরবেন, আপনি মারবেন পকেট ভারী হবে আমাদের। একবার ঠান্ডা মাথায় একটু ভাবুন..... আমাদের শাহজাদপুরে চির শান্তিপ্রিয় মানুষের বসবাস। কিছু স্বার্থান্বেষী, অর্থলোভী, অমানুষদের উস্কানিতে আপনারা আপনাদের পাশের বাড়ি বা পাশের গ্রামের আপনজনদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরছেন, এটা কি আপনারা বুঝতে পারছেন? সমস্যা যেমন আছে তেমনি আছে সকল সমস্যার সমাধানও। সেগুলো আপনারা নিজেরা বসে সমাধান করুন। অনুগ্রহ করে শহুরে ভাইদের কাছে আসবেন না তাদের কান পড়ার শিকার হবেন না। শহুরে ভাইদের দুরভিসন্ধিতে সম্মোহিত হয়ে কোন কাজ করবেন না। ইংরেজরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে দু'শো বছর গোলামির শৃঙ্খলে আবদ্ধ রেখেছিল। জন্ম দিয়েছিল মীরজাফর,খন্দকার মোস্তাকদের। অতঃপর নিজেদের স্বার্থ উদ্ধার করে চলে গেছে তারা। আজ বহুকাল পরে এতোগুলা হত্যাকান্ড সংঘটিত হতে দেখে কেন যেন মনে হচ্ছে আমাদের শাহজাদপুরে রক্তচোষা ইংরেজ উত্তরসূরীদের ছায়া পড়েছে। তৎপর হয়েছে বৃটিশ আর রাজকারের প্রেতাত্মারা। এরাও পালিয়ে যাবে একদিন। কিন্তু ভেঙে দিয়ে যাবে শাহজাদপুর বাসীর ভাতৃত্বের বন্ধন। খুনের বদলায় খুন, রক্তের বদলায় রক্ত, এই করে নষ্ট হবে পূর্ণ্য ভূমি শাহজাদপুরের শান্তি। এই শাহজাদপুর আপনার, আমার, আমাদের সকলের। আসুন আমরা শান্তি প্রিয় ভাবে বসবাস করি। সকলে সকলের সাথে সু-সম্পর্ক বজায় রেখে চলি। ভুলে যাই শহুরে ভাই। পাশের বাড়ি, পাশের গ্রামের ভাই আমার আপন ভাই শেখ সজল, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
 
জরুরী ও জনস্বার্থ সংশ্লিষ্ট মতামত আমাদের পাঠাতে পারেন। আমরা আপনার মতামত শাহজাদপুর সংবাদ ডটকম এ প্রকাশ করবো। আমাদের কাছে মতামত পাঠাতে ইমেইল করুনঃ shahzadpursangbad@gmail.com অথবা আমাদের ফেসবুক পেইজ এর ম্যাসেন্জারেও পাঠাতে পারেন আমাদের ফেসবুক এর ঠিকানাঃ https://www.fb.com/shahzadpursangbad । শাহজাদপুর সংবাদ ডট কম-এর সাথে থাকার জন্য ধন্যবাদ  #সচেতনথাকুন # নিরাপদথাকুন

সম্পর্কিত সংবাদ

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: 'মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই'- এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার শাহজাদপুরে...

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

এনায়েতপুর

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনার চরে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫২) নামের এক কৃষক ন...