শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
hasina-9 বছরজুড়ে নগরীর রাস্তাঘাটে যত্রতত্র পড়ে থাকে ময়লা আবর্জনা। বাতাসে সড়ক থেকে উড়ে ধূলাবালি। এজন্য নগরবাসীর পাশাপাশি খোদ প্রধানমন্ত্রীও সিটি করপোরেশনের ওপর অসন্তুষ্ট। তবে প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতে সচিবালয়ের আশপাশের সড়কগুলো অবর্জনা মূক্ত রাখতে এবার একটি বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত গত দিক নির্দেশনা মূলক সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রুটিং অনুযায়ী সপ্তাহের রোববার, সোমবার ও বৃহস্পতিবার সচিবালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সচিবালয়ে আসার পথে সড়কগুলোতে ময়লা আবর্জনা ও ধূলাবাড়ি উড়তে দেখেন প্রধানমন্ত্রী। সড়কের এহেন অবস্থা দেখে সিটি করপোরেশনের উপর অসন্তুষ্ট প্রধানমন্ত্রী। তবে এবার প্রধানমন্ত্রীকে খুশি করতে উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করার দিনগুলোতে সচিবালয়ের আশপাশের সড়কগুলোর প্রতি বিশেষ নজর রাখবে ডিএসসিসি। এজন্য প্রধানমন্ত্রী আসার পূর্বেই গাছের পাতা ও ধূলা-বালি দূর করতে সড়কে ঝাড়ু দেয়া ও পানি ছিটানো হবে। বিষয়টি সর্বোচ্চ নজরে রাখতে দ্রুত কার্যকর করার জন্য ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিনকে নির্দেশ দিয়েছেন সংস্থার প্রশাসক মো. ইব্রাহীম হোসেন খান। ১৩ অক্টোবর নগরবাসীর জন্য করপোরেশনের প্রদেয় সেবার সুষ্ঠু বাস্তবায়ন, সেবার মান দৃশ্যমান পর্যায়ে উন্নীতকরণ তথা প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত দিক নির্দেশনামূলক সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রশাসক ইব্রাহীম হোসেন খান। ওই বৈঠকে উপরোক্ত তিন দিন সচিবালয়ের আশপাশের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নিতে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিরি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন পিএনএস কে বলেন, ‘প্রশাসকের দিক-নির্দেশনা মূলক সভার কোনো চিঠি এখনো আমি পাইনি। তবে শুধু সচিবালয় নয়, নগরীর প্রতিটি সড়কই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সিটি করপোরেশনের দায়িত্ব। সচিবালয় যেহেতু বিশেষ গুরুত্বপূর্ণ স্থান তাই এর আসপাশের সড়কগুলোর প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে।’

সম্পর্কিত সংবাদ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

আন্তর্জাতিক

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

শাহজাদপুর

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস...