নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর পৌরসভা নির্বাচনে হালিমুল হক মিরু আওয়ামীলীগ দলীয় ও নজরুল ইসলাম বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মী ও সমর্থকরা গতকাল বুধবার ব্যাপক শো-ডাউন ও মিষ্টি বিতরণ করেছেন। শো-ডাউনের মধ্যে ছিল মটরসাইকেল সভাযাত্রা, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। সকালে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হালিমুল হক মিরু ঢাকা থেকে এলাকায় ফিরলে তাকে নেতা-কর্মীরা গাড়াদহ বাসস্ট্যান্ডে ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর বিশাল মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে মিষ্টি বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক এমপি চয়ন ইসলাম, মিল্কভিটার পরিচালক এড. আব্দুল হামিদ লাভলুসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। বিকেলে বিএনপি দলীয় প্রার্থী নজরুল ইসলামের পক্ষে শহরে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল হাতে ধানের শীষ প্রতীক নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে। এ দুই প্রার্থীর সমর্থকদের পদচারণায় পৌর শহরের সর্বত্র নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
