বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : পাবনার কাজিরহাট থেকে বিপুল পরিমান পাথর লোড দিয়ে রাজবাড়ীর অভিমূখে যাত্রা করে শুক্রবার সকাল ১০ টার দিকে রাজবাড়ী গুদারাঘাট সংলগ্ন পদ্মা নদীর পয়েন্টে পাথরবোঝাই ট্রলারটি ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারের ওপরিভাগে অবস্থানরত ৫ জন ও হাউজের ভেতরে অবস্থানরত অপর ৫ শ্রমিকের মধ্যে ৬ জন প্রাণে বেঁচে গেলেও ৪ শ্রমিক নিখোঁজ রয়েছে। নিখোঁজ ৪ শ্রমিকেরা হলেন, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের সন্তোষা গ্রামের শাহজাহান শেখের ছেলে নূরজামাল (৩২), আমজাদ শেখের ছেলে আলামিন শেখ (৩০), আবুলাল শেখের ছেলে আবদুল শেখ (৩১) ও আলতাফ প্রামানিকের ছেলে ফারুক প্রামাণিক (৩২)। অপরদিকে, প্রাণে বেঁচে ফেরারা হলেন, ট্রলার মালিক ও মাঝি বেড়া উপজেলার আমাইকোলা এলাকার ঝুনু, সন্তোষা গ্রামের সোরমান খাঁ, ফরহাদ সরকার, শাহীনুর ফকির, ইউনুস মোল্লা ও করশালিখা স্যার্নালপাড়া মহল্লার শাহীন মোল্লা। উপজেলার রূপবাটি ইউনিয়নের সন্তোষা গ্রামের নুরুল ইসলাম, প্রাণে বেঁচে ফেরা শ্রমিক ইউনুস মোল্লা ও তার ভাই ইমরান মোল্লা বলেন, 'বিপুল লোডবাহী ট্রলারটি রাজবাড়ী গুদারাঘাট সংলগ্ন পদ্মা নদীর পয়েন্টে পৌঁছালে অকস্মাৎ বিকট শব্দে ট্রলারের মাঝ বরাবর ফেটে পদ্মায় তলিয়ে যেতে থাকে। এ সময় ট্রলারের ওপরিভাগে অবস্থানরত ৫ জন ও হাউজের ভেতরে থাকা অপর ৫ শ্রমিকের মধ্যে ৬ জন প্রাণে বেঁচে গেলেও অপর ৪ শ্রমিকের কোন সন্ধান মেলেনি। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২ টার দিকে উদ্ধারকাজ শুরু করলেও নিখোঁজ ৪ শ্রমিকের কোন হদিস তারা পাননি।' এদিকে, মর্মান্তিক এ ট্রলার ডুবির খবর দ্রুত ছড়িয়ে পড়লে সন্তোষা গ্রামের ঘরে ঘরে কান্নার রোল ছড়িয়ে পড়ে। নিখোঁজ ৪ শ্রমিকের স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...