রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির: স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি বলেছেন, ‘দেশের উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও নৈতিকতার পথ অবলম্বন করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের নৌকা প্রতীককে বিজয়ী করার বিকল্প নেই। বিপদগ্রস্থ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিমন্ডলে শান্তির প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন। দেশের সকল খাতে উন্নয়ণের ধারাবাহিকতা রক্ষা ও ত্বরান্বিত করে যেমন বিশ্ববাসীকে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। তেমনি সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব শান্তিতেও প্রশংসনীয় ভুমিকা রেখে চলেছেন। তাই আগামী নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকাকে বেছে নিয়ে শেখ হাসিনাকেই আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সে লক্ষ্যেই পুরো জাতি এখন ঐক্যবদ্ধ।’ আজ শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া হাইস্কুল মাঠে বিশাল কর্মী সমাবেশ, সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন উপরোক্ত কথাগুলো বলেছেন। বেলতৈল ইউপি চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুলের সভাপত্বিতে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পৌরমেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাবলা, শামসুল আলম, সাবেক ভিপি আব্দুর রহিম, আমিরুল ইসলাম শাহু, ফারুক সরকার, মাজেদ আলী, মোশাররোফ হোসেন, সাহেব আলী, আশিকুল হক দিনার, ইসলাম শেখ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসমাইল হোসেন সুমন। বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে ওই কর্মীসভা বিশাল জনসভায় রূপ নেয়। এর আগে এদিন সকালে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ৫ শতাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রার অংশ হিসেবে নগরডালা, ডায়া, পোরজনা, ছোটমহারাজপুর, বড়মহারাজপুর, কৈজুরী, খুকনী, জালালপুর, সৈয়দপুর বাজার, এনায়েতপুর হাট চত্বর ওই ১০ স্থানে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন। এদিন দুপুরে জালালপুরের সৈয়দপুর বাজার এবং এনায়েতপুর হাট চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সুলতান মাহমুদের সভাপতিত্বে সেখানে আয়োজিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, সাইফুল ইসলাম, আফাজ উদ্দিন ব্যাপারী, শাহাদত হোসেন প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...