রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
01 শাহজাদপুর সংবাদ ডটকমঃ লিওনেল মেসি ঝলকে নেইমারের জোড়া গোলে অ্যাটলেটিকো বিলবাওকে ২-০ গোলে পরাস্ত করে জয়ের ধারা বজায় রেখেছে বার্সেলোনা। আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই জুটিতে এবার লা লিগায় টানা তিন ম্যাচে জয় পেয়েছে তারা। মেসি ও নেইমার জুটিতে চলমান মৌসুমে দুর্দান্ত খেলছে বার্সেলোনা। শনিবার ক্যাম্প ন্যু-তে প্রতিপক্ষের মাঠে বিলবাও ভালো খেলেছে। বার্সেলোনাকে ৭৯ মিনিট গোলবঞ্চিত রেখেছে তারা। এদিকে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে ১১৫ বছরের ঐতিহ্যে পরিবর্তন এনেছে বার্সা। ১৮৯৯ সালের পর এবারই প্রথম ঘরের মাঠে নীল-বেগুনি জার্সি ছাড়া খেলেছে কাতালানরা। এদিন মেসি-নেইমার-ইনিয়েস্তাদের গায়ে ছিল লাল-হলুদের জার্সি। পরিবর্তন এসেছে বার্সার খেলার ধরনেও। অনেক দিন পর পুরো মাঠ জুড়ে ছিল বার্সার খেলোয়াড়দের আধিপত্য। তবে প্রথমার্ধে দর্শকদের হতাশ করেনে ইনিয়েস্তা-নেইমার-মেসিরা। যেন একের পর এক গোল মিসের মহড়া দেন তারা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা। মাঠে ফিরেই ঝলক দেখিয়েছেন তারা। যদিও ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করেছেন ইনিয়েস্তা। মিসের মিছিলে ছিলেন নেইমার ও মেসিও। তবে দ্বিতীয়ার্ধে সেই ভুল করেননি তারা। মজার বিষয় হলো, বিলবাওয়ের বিপক্ষে জোড়া গোল করেছেন নেইমার। আর সেই গোল দুটির যোগানদাতা ছিলেন মেসি। সত্যিই অসাধারণ কম্বিনেশন! বার্সার ভক্তরা হয়তো নিয়মিতই এমন দৃশ্য দেখতে চাইবেন। ম্যাচের ৭৯ মিনিটে বল নিয়ে এগিয়ে যান মেসি। তবে নিজে গোলটি করতে পারবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন বার্সার প্রাণভোমরা। বলটি ধরিয়ে দেন নেইমারকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও ভুল করেননি। অ্যাটলেটিকো বিলবাওয়ের জালে জড়ান বলটি। বার্সা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। একই ভাবে আসে দ্বিতীয় গোলটিও।           শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/1409/2017

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’