বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় আজ শুক্রবার সকাল ৮ টায় বন্ধ হয়ে গেছে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচার প্রচারণার কাজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা ১৮ দিনের প্রচারণা শেষে নানা হিসাব নিকাশ কষতে শুরু করেছেন শাহজাদপুরের ভোটারগণ। গত কয়েক দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, পাড়া, মহল্লায় অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা সাধারণ ভোটারদের স্ব-স্ব দলীয় প্রার্থীর পক্ষে ভোট দিতে কতটুকু মন জয় করতে পেরেছেন, ভোটারদের নানা দাবী পূরণে কতটা যৌক্তিক প্রতিশ্রুতি দিয়েছেন তারও নানা হিসাব-নিকাশ চলতে থাকবে আগামীকাল শনিবার গভীর রাত পর্যন্ত। কারণ রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যাংকও বন্ধ রাখা হয়েছে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিশনের অনুমোদিত পরিচয়পত্রধারীর বাইরে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সাবেক শিল্প-উপমন্ত্রী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি , শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা, জননেতা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি ও তার পক্ষের দলীয় নেতা কর্মী সমর্থকেরা বেশ ফুরফুরে মেজাজে উপজেলার সর্বত্র নির্বাচনী প্রচারণার কাজে গত ১৮ দিন নির্বাচনী মাঠে দাঁপিয়ে বেড়িয়েছেন। সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট চাওয়া, পোস্টার ঝুলানো, মিছিল, মিটিং, পথসভা এসব কর্মকান্ডের মধ্যে দিয়ে আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপির পক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যতিব্যাস্ত সময় কেটেছে। অপরদিকে, নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হলেও এ আসনে গত ১৮ দিনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত ও তার সমর্থকদের উল্লেখযোগ্য নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি। তার পরেও নৌকা, ধানের শীষ বা অন্যান্য প্রতীকের প্রার্থীগণের কর্মী সমর্থকেরা আশায় বুক বেধে বর্তমানে স্ব-স্ব প্রার্থীর পক্ষে নানা হিসাব নিকাশ কষতে শুরু করেছেন। ভোটারদের দৃষ্টি রয়েছে ৩০ তারিখে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...