মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির ও মিঠুন বসাক : শাহজাদপুরের মেসার্স তৃপ্তি জর্দ্দা ব্র্যান্ডের গোলাপী জর্দ্দা নকল করে দেশের বিভিন্ন স্থানে অসাধু ব্যবসায়ী কর্তৃক বাজারজাতকরণের প্রতিবাদে শাহজাদপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকায় অবস্থিত মেসার্স তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন শামীম। সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেন শামীম সাংবাদিকদের জানান, গত ৬ মাস ধরে ঢাকা ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে কতিপয় অসাধু ব্যবসায়ী তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরির নিজস্ব ব্র্যন্ডের গোলাপী জর্দ্দার ডিজাইন, ট্রেডমার্ক, নাম ঠিকানা হুবহু নকল করে বাজারজাত করে আসছে। এতে একদিকে যেমন তৃপ্তি জর্দ্দা ব্রান্ডের গোলাপী জর্দ্দার সুনাম বিনষ্ট হবার পাশাপাশি স্বত্তাধিকারী ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন, অন্যদিকে সরকারও বিপুল পরিমান অর্থ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। সেইসাথে, আসল গোলাপী জর্দ্দার ভোক্তারাও প্রতারিত হচ্ছেন। তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরির স্বত্তাধিকারী জাহাঙ্গীর হোসেন শামীম এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ১৯ অক্টোবর ঢাকার যাত্রাবাড়ি থানায় একটি সাধারন ডায়রী করেছেন। সংবাদ সম্মেলনে তৃপ্তি জর্দ্দা ব্যান্ডের নকল গোলাপী জর্দ্দা উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরির স্বত্তাধিকারী জাহাঙ্গীর হোসেন শামীম। উক্ত সংবাদ সম্মেলনে শাহজাদপুরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

শিল্প ও সাহিত্য

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। প্রথম টিকাটি আগামী সপ্তাহে স্বে...