বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী(EGPP) প্রকল্পটি ২০০৯ সালে শুরু হয়ে ২০১৪ সালে সমাপ্ত হয়। উক্ত প্রকল্পের ২৫জন ফিল্ড সুপারভাইজার ২০১৪ সালে ও ৪৭জন ফিল্ড সুপারভাইজার ২০১৫ সালে পৃথক দুটি রিট দায়ের করেন। উক্ত রিট দু’টিতে মহামান্য হাইকোর্ট রাজস্ব বাজেটের ২য় শ্রেণি সমমানের পদে আত্মীকরণের নির্দেশ দেন। পরবর্তীতে আপিল বিভাগে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পাবলিক সার্ভিস কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় পৃথক পৃথকভাবে মতামত ও সম্মতি প্রদান করেন। মহামান্য হাইকোর্ট রায় বাস্তবায়ন এবং বর্ণিত ৪টি মন্ত্রণালয়ের সম্মতি এবং মতামতের আলোকে ৭২জন ফিল্ড সুপারভাইজার/উপসহকারী প্রকৌশলীকে রাজস্বখাতভুক্ত ২য় শ্রেণির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার শূন্য পদে আত্মীকরণ করার নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনার আলোকে দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের মহাপরিচালক ৭২জন ফিল্ড সুপারভাইজার/উপসহকারী প্রকৌশলীকে বর্ণিত শূণ্যপদে গত ১৫ জুলাই আত্মীকরণের প্রজ্ঞাপন জারী করেন। এ প্রক্রিয়ায় সদ্য যোগদান করা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো: আলী নূর এ প্রসঙ্গে বলেন, “আমরা ৭২জন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরকারী আদেশ অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গত ১৯ জুলাই যোগদান করি। আমাদের জানামতে, সারাদেশে প্রায় ১২১টি উপজেলায় শূন্য পদ রয়েছে। আমরা ৭২জন কর্মকর্তা উপজেলা পর্যায়ে দ্রুত পদায়ন হলে আমরা সরকারী আদেশ অনুযায়ী শূন্য পদে পাদায়ন হয়ে মাঠ পর্যায়ে সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি তরান্বিত করতে পারবো।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...