শাহজাদপুর সংবাদ ডটকম তাড়াশ : সরকারী কর্মকর্তা হিসেবে তাড়াশ উপজেলার উন্নয়নের রুপকারক ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির। ইতি মধ্যেই তার বদলির আদেশ হয়েছেন। তিনি আগামী মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নিকট থেকে ইস্তফা দিয়ে খুলনা বিভাগীয় কমিশনারে কার্যালয়ে বুধবার যোগদান করবেন বলে জানা গেছে। জনাব শরীফ রায়হান কবির ২০১২সালে ৭ই জুন তাড়াশে ইউএনও হিসেবে যোগদান করার পর থেকে তাড়াশকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ নিয়ে কাজ শুরু করেন। তাড়াশকে মাদক মুক্ত করার ঘোষনা দেন। ২বছর ২মাসে তিনি তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করতে তাড়াশকে মাদক মুক্ত করতে প্রায় শতাধিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা আদায় করেছেন। তিনি তাড়াশের ঐতিহ্যবাহী শাহ শরীফ জিন্দানী (র) মাজারে ব্যাপক উন্নয়ন করেছেন। তার সময়কালে নওগা মাজারে প্রায় ৫৬লাখ টাকার উন্নয়ন মুলক কাজ হয়েছে। সাবেক উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দি ভুইয়ার হাতে গড়া প্রশাসন কর্তৃক পরিচালিত লিডো কিন্ডার গার্ডেন এ্যান্ড জুনিয়ার স্কুলের নতুন ভবন, চারিদিকের প্রাচীর, গেট ও শ্রেনী কক্ষ বৃদ্ধিসহ অনেক উন্নয়ন মুলক কাজ হয়েছে। তাছাড়া আদিবাসি সম্প্রদায়ের বেকার যুবক যুবতীদের জন্য প্রধান মন্ত্রির কার্যালয় থেকে ১৩লক্ষ টাকার তাঁত শিল্প স্থাপন ও অনুদানের পিছনে একমাত্র তারই অবদান। তাড়াশের ক্ষীরপোতা আদিবাসি একাডেমী ভবনের প্রাচীর নির্মান, আনন্দ বৌদ্ধবিহার নির্মানের ৫লাখ টাকা তার প্রচেষ্ঠায় পাওয়ার কথা স্বীকার করেছেন বৌদ্ধবিহারের সভাপতি ও সাধারন সম্পাদক। তাড়াশের ক্রীড়ামুদিদের জন্য খেলার মাঠ সংস্কার করেছেন। ছোট শিশুদের বিনোদনের জন্য তিনি শিশুপার্ক স্থাপন করেছেন। বর্তমানে সেখানে আরও কাজ করার কথা থাকলেও তার বদলীর কারনে ভবিষ্যতে শিশুপার্কের অবস্থা কি হবে তা ভাববার বিষয়। তাড়াশ অডিটোরিয়ামের সংস্কার তিনি করেছেন। অফিসার ক্লাবের নতুন ভবন নির্মান ও অন্যান্য সামগ্রী ক্ষেতে ব্যাপক ভ’মিকা পালন করেছেন ইউএনও শরীফ রায়হান কবির। তাড়াশ উপজেলা পরিষদেও তিনি ব্যাপক উন্নয়নমুলক কাজ করেছেন। তিনি সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত রাখতে ব্যাপক প্রচেষ্ঠা চালিয়ে অনেকটাই সফলতা পেয়েছে। সরকারী কর্মকর্তাদের জনগনের মুখোমুখি করেছেন। যাতে দুর্নীতি ও ঘুষ দেওয়া নেওয়া কমে আসে। বিশেষ করে শরীফ রায়হান কবির তাড়াশে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে গড়ার প্রচেষ্ঠায় অনেক সফলতা পেয়েছে। একটি বাড়ি ও একটি খামার প্রকল্পের জন্য, শিক্ষা ক্ষেত্রসহ অন্যান্য কাজের বিশেষ অবদান রাখায় জেলার মধ্যে তার ২ বছর সময়ে তিনি ৪বার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছে। তাছাড়া বাংলাদেশের মধ্যে শ্রেষ্ট ইউএনও হিসেবে নির্বাচিত হওয়ায় সরকারী ভাবে ভিয়েতনাম রাষ্ট্র সফর করেছেন। তাড়াশে তার সময়ে ব্যাপক উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, সরকারী কর্মকর্তা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। তাড়াশের জনগন আমাকে সহযোগিতা করেছেন। আমি যা করেছি তা তাড়াশবাসিকে নিয়ে করার চেষ্ঠা করেছি। তাছাড়া সরকারী দলের উধ্বর্তন ব্যাক্তি, জেলা প্রশাসক মহোদয়ের নিবির তত্বাবধানে এবং তার নিদের্শ এবং সহযোগিতা করায় সকল কাজ সমাপ্ত করতে সক্ষম হয়েছি। তাদের সহযোগিতা ছাড়া কোন কিছুই করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি তাড়াশবাসিকে ধন্যবাদ জানাই আমাকে উন্নয়ন মুলক কাজে সহযোগিতা করার জন্য। তিনি আবেগলুপ্ত কণ্ঠে বলেন, তাড়াশের মাটি ও মানুষের সাথে আমি একাকার হয়ে ছিলাম। সবার সাথে ভাল সম্পর্ক থাকায় বিদায় বেলায় সবার সাথে সাক্ষাত করা সম্ভব না হওয়ায় আমি দুঃখিত। তিনি আরও বলেন, তাড়াশ বাসির ভাল বাসার কথা আমি আজীবন মনে রাখব। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
বাংলাদেশ
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত
চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও ক...

