তাড়াশ প্রতিনিধিঃ তাড়াশে এক শিক্ষক ও তার স্ত্রীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই শিক্ষক থানায় ও ইউপি চেয়ারম্যান বরাবর বিচার চেয়ে একটি অভিযোগ দায়ের করেছেন । ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে। অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দি হলি চাইল্ড কিন্ডার গার্টেন হাই স্কুল এন্ড কোচিং হোম তাড়াশ শাখার পরিচালক, শিক্ষক মোঃ জুয়েল রানার বিনসাড়া গ্রামের নিজ বাড়ির জায়গায় একই গ্রামের আব্দুল রশিদ কয়েক ট্রাক ইট রাখে এতে শিক্ষকের জায়গার ক্ষতি হওয়ায় সেখানে ইট রাখতে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষকের উপর হামলা চালিয়ে রশিদ গং ওই শিক্ষক ও তার স্ত্রীকে বেধর মারপিট করে গুরুতর আহত করে। এলাকাবাসি ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে তাড়াশ সদর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। এ ব্যাপারে বারুহাস ইউপি চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন মুক্তা বলেন, আমার কাছে শিক্ষক মোঃ জুয়েল রানা লিখিত অভিযোগ করেছে। ঘটনাটি আসলেই দুঃখ জনক। আমি ওই ওয়ার্ডের মেম্বরের কাছে বিচারের ভার দিয়েছি।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ... শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
পরিবেশ ও জলবায়ু
শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
অপরাধ
‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার
