বুধবার, ২৫ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের তাড়াশে অপহরণের পাঁচদিন পর অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় দুই অপহরণ করার অভিযোগে দুইজনকে আটক করা হয়। সোমবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, গত বুধবার (১২ মে) রাতে নিজ বাড়ি থেকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দুইল গ্রামের ১২ বছর বয়সী এক কিশোরীকে একই উপজেলার ঈশ্বরপুর গ্রামের কাফি ফকিরের ছেলে জনি তার বন্ধুদের সহযোগিতায় অপহরণ করে। এ বিষয়ে পরদিন অপহৃতের বাবা তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তকারী কর্মকর্তা ও অপহৃতের পরিবারের আবেদনের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের পাঁচদিন পর সোমবার ভোর রাতে ঐ উপজেলার ঈশ্বরপুর গ্রামে জনির বাড়িতে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে র‌্যাব। এসময় অপহরণকারী জনি ও তার এক বন্ধুকেও আটক করা হয়। তাদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।