শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : ‘ঘুমে ওয়ালী জাগো হে, আল্লাহর দাওয়াত করো কবুল’- এই গজল গেয়ে গেয়ে প্রায় ৩৮ বছর একটানা রমজান মাসের প্রতিটি দিনের আগের গভীর রাতে শাহজাদপুরের রূপপুর পুরাতনপাড়া মহল্লা, রূপপুর দক্ষিণপাড়া মহল্লা, রূপপুর নতুনপাড়া মহল্লা ও পাঠানপাড়া মহল্লার মুসলমানদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে রোজার দাওয়াত দিয়ে চলেছেন শাহজাদপুরের আব্দুস সামাদ। কখনও বা লাঠি হাতে, আবার কখনও বা লাঠির সাথে বাঁশি নিয়ে একাকি আঁধার রাতে দুঃষ্কর ও কষ্টসাধ্য ওই কাজটি তিনি করে চলেছেন। লেখাপড়া খুব একটা করার ভাগ্য নিয়ে জন্মাননি তিনি। কিন্তু তার পরেও একজন মুসলমান হয়ে ধর্মীয় মূল্যবোধে সর্বশক্তিমান আল্লাহু সুবহানু তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্যে একটানা ৩৮ বছর ঘুমন্ত রোজাদার মুসলমানদের ঘুম থেকে ডেকে রোজা রাখার জন্য সেহরির প্রস্তুতির যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। ওই কয়েকটি পাড়ামহল্লার এমন একজন মুসলমানকে খুঁজে পাওয়া সত্যই দুঃষ্কর যে গভীর রাতে তার রোজার দাওয়াত সম্পর্কে তিনি অবগত নন। শাহজাদপুর পৌরসভায় চুক্তিভিত্তিক নিয়োগকর্মী আব্দুস সামাদ বর্তমানে বয়সের ভারে নুব্জ হলেও তার দাওয়াতি আদর্শ থেকে একদিনের জন্যও বিচ্যুতি হননি। গত ১৬ বছর সার্কুলার না আসায় পৌরসভায় তার নিয়োগও স্থায়ী হয়নি। মৃত্যুর পূর্বমূহুর্ত পর্যন্ত তিনি আল্লাহর করুণা লাভের জন্য এভাবেই ঘুমন্ত রোজাদারদের ডেকে রোজার দাওয়াত দিয়ে যেতে চান। সেইসাথে ২ মেয়ে ২ ছেলে ও স্ত্রী’র অভাবী সংসারে একটু স্বচ্ছলতা ও পরিবারের ভবিষ্যত শান্তির জন্য শাহজাদপুর পৌরসভায় তার চুক্তিভিত্তিক নিয়োগ স্থায়ীকরণের দাবিও জানিয়েছেন তিনি। জানা গেছে, ছোটবেলা থেকেই রসিকতার কারণে স্থানীয় অনেকেই তাকে টেলিসামাদও বলে ডেকেছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনার দুর্গম গালা ইউনিয়নের পাড়াদুগালী গ্রামের হতদরিদ্র মৃত আজগার আলী শেখের ছেলে হতদরিদ্র আব্দুস সামাদ গত ১৯৭৭ সালে গ্রামের বাড়ি পাড়াদুগালী থেকে শাহজাদপুর পৌরসদরের রূপপুর পুরাতনপাড়া মহল্লার সাবেক ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি’র রাইসমিলের ড্রাইভারি করার জন্য গ্রাম থেকে শহরে আসেন। এরপর থেকে বদিউজ্জামান বদির বাড়িতেই থেকে রাইসমিলে ড্রাইভারি করতেন। ১৯৮০ সালে রূপপুর মহল্লার মৃত তাজের উদ্দিন ব্যাপারী ছেলে শাহাদৎ হোসেন সাঈদের সাথে গজল পার্টি করেছেন। তখন থেকেই গত ৩৮ বছর ধরে রমজানের প্রতি রাতেই ওই কয়েকটি মহল্লার মুসলমানদের দ্বারে দ্বারে গিয়ে ঘুমন্ত রোজাদারদের রোজা রাখার দাওয়াত দিয়ে চলেছেন। সুর্দীঘ ওই ৩৮ বছরের দু’চারটি রাতে ঝরবৃষ্টি হলেও ছাতি নিয়ে এমনকি তিনি অসুস্থ্য থাকাবস্থায়ও একই দাওয়াত দিয়ে চলেছেন। এ ব্যাপারে আব্দুস সামাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কেবলমাত্র আল্লাহপাকের ভালোবাসা ও সন্তুষ্টি লাভের জন্যই তিনি একটানা ৩৮ বছর রমজান মাসের প্রতিটি রাতে রূপপুর পুরাতনপাড়া মহল্লা, রূপপুর দক্ষিণপাড়া মহল্লা, রূপপুর নতুনপাড়া মহল্লা ও পাঠানপাড়া মহল্লার মুসলমানদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে গজলের মাধ্যমে প্রত্যয়ী ঘুমন্ত রোজাদারদের ডেকেছেন ও মৃত্যুর আগ মুর্হুত পর্যন্ত ডেকেও যেতে চেয়েছেন।’

সম্পর্কিত সংবাদ

আজ পবিত্র ঈদুল আজহা

ধর্ম

আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ স...

টানা ৩৮ বছর ঘুমন্ত মুসলমানকে রোজার দাওয়াত দিচ্ছেন শাহজাদপুরের সামাদ !

ধর্ম

টানা ৩৮ বছর ঘুমন্ত মুসলমানকে রোজার দাওয়াত দিচ্ছেন শাহজাদপুরের সামাদ !

শামছুর রহমান শিশির : ‘ঘুমে ওয়ালী জাগো হে, আল্লাহর দাওয়াত করো কবুল’- এই গজল গেয়ে গেয়ে প্রায় ৩৮ বছর একটানা রমজান মাসের প্র...

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

অর্থ-বাণিজ্য

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

দেশের বাজারে দেশীয় ব্র্যান্ডের গাড়ি...

অবসরের গুজব উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

খেলাধুলা

অবসরের গুজব উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন জানিয়েছেন, এই মৌসুম শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কোনো অভিপ্রায় নেই তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগাম...

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

দিনের বিশেষ নিউজ

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুবোঝাই বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক...

শাহজাদপুরকে একটি স্বচ্ছ, আধুনিক ও ডিজিটাল শহরে পরিণত করতে চান সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন

পৌর নির্বাচন

শাহজাদপুরকে একটি স্বচ্ছ, আধুনিক ও ডিজিটাল শহরে পরিণত করতে চান সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন

শাহজাদপুর পৌরসভার সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক প্রোভিপি মোঃ নাসির...