সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে টমেটো বোঝাই পিকআপ ভ্যান থেকে ৩৫৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব -১২ সদস্যরা। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ চালক ও সহকারীকে আটক করা হয়েছে।
শনিবার (০৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা এম এম এইচ ইমরান।
আটকৃতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার প্রাণকৃষ্ণপুর চরার হাস এলাকার মৃত রুহুল আমিনের ছেলে ও পিকআপ ভ্যানের চালক সৈয়দ রেজাউল করিম (৫৫) ও একই উপজেলার আমবাগান এলাকার আশরাফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে এম এম এইচ ইমরান বলেন, দিনাজপুর থেকে ফেনসিডিলের একটি চালান ঢাকায় পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৮মে) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় খান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকাগামী টমেটো বোঝাই ওই পিকআপটিতে তল্লাশি চালিয়ে ৩৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ এর চালক ও সহকারীকে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... সিরাজগঞ্জ: ছোট শিশুর জন্য গাছ থেকে একটি আম ছেড়ায় স্কুলের দপ্তরী ও তার স্বজনরা শিশুর চাচা ও নানা-দাদাসহ তিনজনকে কুপিয়ে আহ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থীকে প্রধানমন্ত্রীর অনুদান
অপরাধ
শিশুর জন্য আম ছেড়ায় ৩ জনকে কুপিয়ে জখম
