মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
রফিক মোল্লা: সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডলের নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাসে কর্মহীন দুস্থ প্রায় ২০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। প্রায় ১ মাস ধরে নির্বাচনী এলাকা বেলকুচি-চৌহালী, এনায়েতপুরের বিভিন্ন এলাকায় গিয়ে তিনি নিজ হাতে অভাবী পরিবারের মাঝে খাবার তুলে দিচ্ছেন। সোমবার দিনব্যাপী যমুনা চরাঞ্চল অধ্যুষিত চৌহালী উপজেলার বাঘুটিয়া, খাষপুখুরিয়া ও খাষকাউলিয়া ইউনিয়নে ২১শ দুস্থ পরিবারের মধ্যে তিনি চাল, ডাল, তেল ও লবন বিতরণ করেছেন। এসময় চৌহালীর ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আ’লীগের সভাপতি আবু নজির মিয়া, সহ সভাপতি আবদুর রশিদ বাবুল, যুগ্মসম্পাদক তাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল মোল্লা ও ইউপি চেয়ারম্যান আবদুল কাহার সিদ্দিকী ও যুবলীগ নেতা আবু সাঈদ বিদ্যুৎ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

রাজনীতি

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...