শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া বিষয়টি মূলত গুজব। সম্প্রতি ফেসবুকে ডিবিসি নিউজের সূত্র দেখিয়ে একটি ফেক নিউজ ভাইরাল হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) থেকে অনেকে ফেসবুকে প্রচার করতে থাকেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হওয়ার জন্য যথাক্রমে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ও এসএসসি থাকতে হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে যোগ্যতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে দেশের জনপ্রিয় সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ। স্থানীয় সরকার বিভাগের মন্ত্রণালয় থেকে ডিবিসি নিউজকে জানানো হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে যোগ্যতার বিষয়ে কোন ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের কোন তথ্যের অপপ্রচার থেকে বিরত থাকার জন্যও জানানো হয়। এ বিষয়ে ডিবিসি নিউজ জানিয়েছে চেয়ারম্যান-মেম্বার পদপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ক তথ্য ডিবিসি নিউজে থেকে দেওয়া হয়নি। কে বা কারা এমন নিউজ নিজ স্বার্থে প্রকাশ করছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এই নিউজ সম্পূর্ন ফেক, যা ফেসবুকে গুজবে পরিণত হয়েছে।

সম্পর্কিত সংবাদ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১

বাংলাদেশ

দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...