বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির ও ফারুক হাসান কাহার, শাহজাদপুর থেকে : আজ শনিবার সকালে মঞ্জুরি কমিশনের সদস্যবৃন্দ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ঘোষণা দেন চলতি বছরেই বিশ্বামানের এ বিশ্বাবদ্যালয়ের ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হবে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহনেওয়াজ আলী ও তাঁর নেতৃতে আসা মঞ্জুরি কমিশনের পাবঃ বিশ্বঃ পরিচালক খন্দকার হামিদুর রহমান, অতিরিক্ত পরিচালক মোঃ কামাল হোসেন ও জনাব রবিউল ইসলাম সহকারি পরিচালক, পাবঃ বিশ্বঃ ইউজিসি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. বিশ্বজিৎ ঘোষ, রেজিষ্টার ড. আব্দুল ওয়াহাব ও উপপরিচালক (অর্থ ও হিসাব) গোলাম সারোয়ার। ওই অনুষ্ঠিত সভায় রবীন্দ্র বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে উচ্চ পর্যায়ের পরিদর্শক দল ও ভিসি মধ্যে দীর্ঘ সময় আলোচনা শেষে তারা জানান, এ বছরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অস্থায়ীভাবে পাঠাদানের জন্য শাহজাদপুরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষ তাঁরা পরিদর্শন করেন। সম্ভাব্য স্থান হিসেবে শাহজাদপুর সরকারি কলেজের ড. মযহারুল ইসলাম বিজ্ঞান ভবন, বঙ্গবন্ধু মহিলা কলেজ, শাহজাদপুর মহিলা কলেজ ও মওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রী কলেজের ভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. শাহনেওয়াজ আলী বলেন, চারটি শিক্ষা প্রতিষ্ঠানই অত্যান্ত মান সম্পন্ন, এখানে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হলে কোন প্রকার অসুবিধা হবে না। শিক্ষা কার্যক্রম পরিচালনায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানই সন্তোষ জনক তাই আশা রাখছি এ বছরেই শিক্ষার্থী ভর্তি ও পাঠদান কার্যক্রম শুরু হবে। রবীন্দ্র বিশ্ব বিদ্যালয়ের ভিসিও এ ব্যাপারে সহমত প্রসন করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে