সোমবার, ২৩ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : এবার ঘুষের ৫ হাজার টাকা না দেয়ায় খোঁদ শাহজাদপুর প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুর রশিদ কর্তৃক ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশিদুল হাসানকে পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষক বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। পুলিশ আব্দুর রশিদকে আটক করেছে। প্রধান শিক্ষক মোঃ রাশিদুল হাসান জানান, ‘ তার বন্ধু উপজেলার নন্দলালপুর এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোঃ আলাউদ্দিন এর লামগ্রান্ড বিলের টাকার জন্য আজ বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সহকারী আব্দুর রশিদের কাছে যান। এ সময় বিলটি পাশ করার জন্য তার কাছে অফিস সহকারী রশিদ তার কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ঘুষের টাকা না পেয়ে দুর্নীতিবাজ অফিস সহকারী আব্দুর রশিদ ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক রাশিদুল হাসানকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে প্রধান শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা সিদ্দীকা সাংবাদিকদের জানান, ‘ ঘটনার সময় তিনি সিরাজগঞ্জে মিটিংয়ে ছিলেন। তিনি বিষয়টি শুনে জেলা শিক্ষা অফিসার ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবকে অবহিত করেছেন। তদন্ত সাপেক্ষে অফিস সহকারী রশিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।’ এদিকে ন্যাক্কারজনক এ ঘটনায় এলাকার শিক্ষক সমাজসহ সুশীল সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...