বুধবার, ২৫ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে বেলকুচিতে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা মনিরুল ইসলাম (৪৫) ও তাড়াশ উপজেলার এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় আমজাদ হোসেন (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা ।

বুধবার (১ জুলাই) রাত ১০ টার দিকে ঢাকার যাত্রাবাড়ি ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে র‌্যাব-১২ সদস্যরা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে র‌্যাব ১২ অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল, পিএসসি, খাইরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার হরিনাথপুর চর গ্রামের পনের বছর বয়সী কিশোরী কন্যাকে প্রায় এক বছর যাবৎ তার পাষন্ড পিতা মনিরুল বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিল। কিশোরী তার পিতার নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে গত ২৭ জুন বেলকুচি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে পালাতক আসামী মনিরুলকে আটক করা হয়েছে ।

অপরদিকে গত ৮ মে তাড়াশের মান্নান নগর এলাকায় টাকার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় আমজাদ হোসেন নামে এক ব্যক্তি। পরে শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আমজাদ হোসেন দৌড়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে । তার প্রেক্ষিতে পলাতক আমজাদ হোসেনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।