শাহজাদপুর সংবাদ ডটকম : গাজা প্রশ্নে ব্রিটিশ সরকারের নীতিতে ক্ষুব্ধ হয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, গাজা প্রশ্নে সরকারের নীতি তার পক্ষে আর সমর্থন করা সম্ভব নয় বলে তিনি পদত্যাগ করছেন। তিনি তার ট্যুইটারে বলেন, তিনি ‘গভীর অনুশোচনা’ নিয়ে সরে যাচ্ছেন। লেডি ওয়ার্সি ২০১০ সালে ডেভিড ক্যামেরনের মন্ত্রী হন। তিনি ছিলেন ব্রিটেনের প্রথম মুসলিম নারী মন্ত্রী। এর আগে তিনি কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন। মঙ্গলবার তিনি টুইটারে বলেন, ‘আমি গভীর অনুশোচনায় আজ সকালে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দাখিল করেছি। আমি গাজা প্রশ্নে সরকারের নীতি আর সমর্থন করতে পারছি না।তিনি গাজা সঙ্কট অবসানে আরো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।পাকিস্তানি অভিবাসীর মেয়ে ওয়ার্সি ওয়েস্ট ইয়র্কশায়ারের ডিউসবুরিতে বেড়ে ওঠেন। রাজনীতিতে যোগ দেয়ার আগে আইনজীবী ছিলেন।ইসরাইল ৮ জুলাই গাজায় হামলা শুরু করে। ওয়ার্সি হামলার পর থেকেই তা বন্ধের আহ্বান জানিয়ে আসছিলেন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
শাহজাদপুর
শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
শিল্প ও সাহিত্য
চলচ্চিত্রে রবীন্দ্রনাথ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...
আন্তর্জাতিক
করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর
করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। প্রথম টিকাটি আগামী সপ্তাহে স্বে...
