বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে সরকারি এক হাজার ৩৬০ কেজি চাল উদ্ধার ও সোলায়মান শেখ নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব সদস্যরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন। আজ সোমবার দুপুরে র‌্যাব ১২-এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২-এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যান্ট এম এম এইচ ইমরানের নেতৃত্বে কামারখন্দের ভদ্রাঘাট কাচারীপাড়ার সোলায়মান শেখের বাড়িতে অভিযান চালান র‌্যাব সদস্যরা। এ সময় তাঁর বাড়িতে মজুদ রাখা এক হাজার ১৫০ কেজি চাল উদ্ধার ও সোলায়মান শেখকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের আদালতে তাঁকে হাজির করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে চাল মজুদ রাখার দায়ে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২-এর ৩৯ ধারায় সোলায়মান শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) শাহিনুর কবীর বলেন, আজ সোমবার দুপুরে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদের পাশে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের সাত বস্তা চাল (২১০ কেজি) ও ৫৪টি খালি বস্তা উদ্ধার করা হয়। স্থানীয় আব্দুর রাজ্জাকের স্ত্রী রুবী খাতুন এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সূত্রঃ এনটিভি অনলাইন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...