শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
স্বাদ ও ঘ্রাণশক্তি হারানো করোনা আক্রান্তের ক্ষেত্রে একটি প্রাথমিক উপসর্গ হিসাবে আগেই শনাক্ত হয়েছে। তবে সেই ঘ্রাণশক্তি চিরতরে হারাতে পারে বলে এবার দাবি করা হয়েছে। ফরাসি গবেষক প্যারিসের অ্যানসমিয়া সংস্থার প্রধান ড. মাইকেল মেইলার্ড এই দাবির পক্ষে যুক্তি দিয়ে বলেন, জুন মাসের শুরুতেই স্বাদ ও ঘ্রাণশক্তি হারানোর মতো উপসর্গ নিয়ে প্যারিসের বিভিন্ন হাসপাতালে বেশ কয়েকজন করোনা আক্রান্ত ভর্তি হয়েছিলেন। কিন্তু তাঁদের অনেকেই করোনামুক্ত হওয়ার পরেও ফিরে পাননি তাদের স্বাভাবিক ঘ্রাণশক্তি! প্যারিসের অ্যানসমিয়া সংস্থার প্রধান ড. মাইকেল মেইলার্ড জানান, করোনা থেকে সেরে ওঠার পরেও এই ভাইরাসে আক্রান্ত অনেকেই সম্পূর্ণ সুস্থ হচ্ছেন না। তাদের অনেকেই তাদের স্বাভাবিক ঘ্রাণশক্তি চিরতরে হারাচ্ছেন। তিনি আরও জানান, চিকিৎসা বিজ্ঞানে এই সমস্যাকে অ্যানসমিয়া (Anosmia) বলা হয়। ড. মাইকেল মেইলার্ড জানান, অ্যানসমিয়ায় (Anosmia) আক্রান্ত ব্যক্তিরা তাদের ঘ্রাণশক্তি সম্পূর্ণ রূপে হারিয়ে ফেলতে পারেন। দুর্ভাগ্যক্রমে এই রোগের কোনো চিকিৎসা নেই বলেও জানান ড. মেইলার্ড। অ্যানসমিয়া প্রসঙ্গে ড. মাইকেল মেইলার্ড জানান, কোনো ব্যক্তি নানা কারণেই অ্যানসমিয়ায় (Anosmia) আক্রান্ত হতে পারেন। জন্মগত কোনো নাকের সমস্যা, অ্যালঝাইমার, ডায়াবেটিস বা পার্কিনসন-এর মতো রোগে আক্রান্তদের মধ্যে অনেক সময় অ্যানসমিয়ার সমস্যা দেখা যায়। সম্প্রতি করোনা আক্রান্তদের ক্ষেত্রেও এই সমস্যা সামনে এল। সূত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...