শনিবার, ২৮ মার্চ ২০২৬
কভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কার্যকর হিসেবে প্রমাণিত ওষুধ রেমডিসিভির উৎপাদনের জন্য প্রাথমিকভাবে দেশের ছয়টি কোম্পানিকে অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এর মধ্যে দু’টি কোম্পানি চলতি মাসেই ওষুধটি বাজারে আসবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান। বাংলাদেশে অনুমতি পাওয়া ছয় কোম্পানির নাম হলো- এসকেএফ ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, হেল্থকেয়ার ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আগে থেকেই আমাদের প্রস্তুতি ছিলো। এটি আসলে পুরাতন মেডিসিন; ইবোলার জন্য ব্যবহার হতো। এটা করোনাতেও ব্যবহার হতে পারে, সে ধরণের একটা ধারণা আমাদের ছিলো। সেজন্য আমরা প্রস্তুতি নেই। আমাদের যে উৎপাদকরা আছে তাদের সঙ্গেও আমাদের আলোচনা হয়। এখন আমরা ছয়টি ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারারকে এটি উৎপাদনের জন্য অনুমতি দিয়েছি। করোনা ভাইরাসের ইনজেকশন সবার আগে মে মাসের মধ্যেই বাজারে আসবে। মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান জানান, এসকেএফ এবং বেক্সিমকো অনেকখানি এগিয়ে গেছে। আশা করা যায়, এই মাসেরই ২০ তারিখের মধ্যে ওরা প্রডাকশনে চলে আসবে। এছাড়া জুনের মধ্যেই চলে আসবে অনেকেই। এখন পর্যন্ত যে মেডিসিনগুলো করোনার ক্ষেত্রে ব্যবহারের কথা বলা হচ্ছে তার মধ্যে মোটামুটি ট্রায়াল দ্বারা প্রমাণিত হয়েছে যে এটির কার্যকারিতা আছে। মার্কিন গবেষকরা জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীদের ওপর ওষুধটি যত দ্রুত ব্যবহার করা যায় তত বেশি কার্যকর হয়। লক্ষ্মণ অনুযায়ী অন্য ওষুধ ব্যবহার করা রোগীদের যেখানে সুস্থ হতে ১৫ দিনের মতো সময় লেগেছে সেখানে রেমডিসিভির প্রয়োগ করা রোগীরা মোটামুটি ১১দিনেই সুস্থ হয়েছেন। তারা বলছেন, আগেভাগেই ওষুধটি প্রয়োগ করা হয়েছে এমন শতকরা ৬২ ভাগ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া সম্ভব হয়েছে। আর যেসব রোগীকে দেরিতে দেয়া হয়েছে তাদের শতকরা ৪৯ ভাগ হাসপাতাল ত্যাগ করে। করোনার প্রভাব শুরুর দিকেই এর প্রতিরোধক ভ্যাকসিন বা প্রতিষেধক ওষুধ তৈরির জন্য বিভিন্ন দেশে চেষ্টা চলছে। বর্তমান বাজারে বেশ কয়েকটি ওষুধের নামও রয়েছে। শুক্রবার (১ মে) ডোলান্ড ট্রাম্প তার দেশটিতে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকের এক জরুরি সভায় চিকিৎসার জন্য রেমডিসিভির ব্যবহারের অনুমতি দেন মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন-এফডিএ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

দিনের বিশেষ নিউজ

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুবোঝাই বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক...

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

ধর্ম

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আল কোর আন প্রেমী মহিয়সী নারী মোছাঃ হোসনে আরা ও শাহজাদপুরের জনদুর্ভোগ নিয়ে কাজ করায়...

যমুনার আগ্রাসনে বিলীন হলো মসজিদ

ধর্ম

যমুনার আগ্রাসনে বিলীন হলো মসজিদ

শত চেষ্টা করেও মসজিদটি রক্ষা করা গেল না। যমুনার তীব্র স্রোতে শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার...

আল-আকসা মসজিদ খুললে ইসরায়েল ও মুসলিম বিশ্বের উত্তেজনা কমবে: কুশনার

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদ খুললে ইসরায়েল ও মুসলিম বিশ্বের উত্তেজনা কমবে: কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যৈষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার বলেছেন, সকল মুসলিমের জন্য আল আকসা মসজিদে খুলে দিলে ম...

টিভিতে ক্রিকেট দেখে আফসোস হচ্ছে মুশফিকুরের

খেলাধুলা

টিভিতে ক্রিকেট দেখে আফসোস হচ্ছে মুশফিকুরের

আন্তর্জাতিক ক্রিকেটে অনেকগুলো মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মুশফিকুর। তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট মিলে ৩৭৪ ম্যাচে ১১৮৬৯...