শাহজাদপুর সংবাদ ডটকম, ঢাকাঃ এশিয়ান গেমসে সোনা ধরে রাখতে শক্তিশালী দল গঠনের কথা আগেই জানিয়েছিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তাই হয়েছে, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালের মতো তারকাদের রেখেই শুক্রবার ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এশিয়ান গেমস। আর ২৭ তারিখ বিয়ে করবেন নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। তাই দলে নেই তিনি। ৬ মাস নিষিদ্ধ থাকায় নেই অলরাউন্ডার সাকিব আল হাসানও। এনামুল হক, তাসকিন আহমেদের মতো উঠতি তারকারা যেমন আছেন তেমনি দলে আছেন গতবারের সোনা জয়ী দলের সদস্য শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমানরাও। অভিজ্ঞতারও কোনো ঘাটতি নেই। ইমরুল কায়েস, নাসির হোসেনরাও জায়গা পেয়েছেন দলে। দল: তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
খেলাধুলা
বাতিল হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে একে একে বাতিল হচ্ছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট। এরই ধারাবাহিকতায় আইসিসি গত...
স্বাস্থ্য
করোনায় আরও ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৬৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৬৬১ জন।এ...
জাতীয়
করোনায় আক্রান্ত ছাড়াল ২০ হাজার
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই...
