বুধবার, ২৫ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের এনায়েতপুরে পাউবোর বেতিল বন্যা নিয়ন্ত্রন স্পার-২-এ ফের ধস দেখা দিয়েছে। বুধবার স্পারটির ৮০ মিটার ধসে যমুনা গর্ভে চলে যায়। ৪৮ ঘণ্টার ব্যবধানে স্পারে দু’বার ধস দেখা দেয়। গত সোমবার ৭০ মিটার অংশ ধসে পড়ে যমুনায়। পর পর দুবারে প্রায় দেড়শ’ মিটার যমুনাগর্ভে বিলীন হওয়ায় এলাকাবাসী ভাঙন আতঙ্কে পড়েছেন। প্রথম ধসের পর জিও বস্তায় বালি ভরে সেখানে ফেলছে পাউবো। বস্তা ফেলে ধস ঠেকানোর চেষ্টা করলেও বিগত বছরে স্পারের নিচে পানির তলদেশে মাটি সরে যায়। নিয়মিত ব্যাথেমেট্রিক সার্ভের মাধ্যম্যে কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় ধস দেখা দিয়েছে। স্থানীয়রা এমন অভিযোগ করলেও পাউবো থেকে ধসের জন্য ঘূর্ণাবর্তকে দায়ী করছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৮ সে.মি. কমেছে। পানি কমায় ঘূর্ণাবর্ত বেড়ে যাওয়ায় বেতিল স্পারে পর পর দু’বার ধস দেখা দিয়েছে। অন্যদিকে গ্রাম জেগে ওঠায় মূলত স্পারের কার্যকারিতা নেই। স্রোতে ধাক্কা খেয়ে আঘাত করায় ধসের সৃষ্টি হচ্ছে। শুষ্ক মৌসুমে পাশের চ্যানেলটি ভরাটের উদ্যোগ নেওয়া হবে। ২১ কোটি টাকা ব্যয়ে বিশ বছর আগে স্পারটি নির্মাণ করে পাউবো।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।