শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের তাঁত শিল্পকে অনন্য উচ্চতায় নিতে ভুমিকা পালনকারী এনায়েতপুর থানার খুকনী গ্রামের বিশিষ্ট তাঁত ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী শফিকুল ইসলাম শফি (৬৪) বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বাদ আসর খুকনী আটারদাগ জামিয়া হুসাইনিয়া মদীনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে পরিবারের পক্ষ থেকে ধর্মপ্রাণ মসুল্লীদের শরিক হবার আহবান জানানো হয়েছে। শফিকুল ইসলাম শফি মাস খানেক আগে ফুসফুসে সমস্যা নিয়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। এখানে তার দেহে করোনা পজিটিভ আসে। এরপর ঢাকার সমরিতা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার ভোর রাতে হাজী শফি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, সামাজিক সংগঠন একুশে ফোরামের সভাপতি আখতুরুজ্জামান তালুকদার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা বলেছেন, শফি হাজীর মৃত্যু এনায়েতপুর এক দরদী সমাজপতিকে হারালো। শফি হাজী এক দিকে সামাজিক ভাবে মানুষের পাশে যেমন দাঁড়াতেন। তেমনি ছিলেন শিক্ষানুরাগী। ছিলেন ঐতিহ্যবাহী খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের দীর্ঘ দিন সভাপতি।

সম্পর্কিত সংবাদ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে ডায়া’য় শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর

শাহজাদপুরে ডায়া’য় শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া আদর্শ ম্যাধমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ ম...