শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির করোনা ভাইরাস শনাক্তের বিশ্বরেকর্ড গড়লো ভারত। টানা কয়েকদিন নিজেদের রেকর্ড ভেঙে চলেছিল। শুক্রবার (২৮ আগস্ট) গত ২৪ ঘণ্টায় ৭৭ হাজার ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছিল ৭৭ হাজার ২৫৫ জনের। সে রেকর্ড এদিন ভাঙলো ভারত। শনিবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন ও ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি এ তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৫৭ জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬১ হাজার ৫২৯ জনে। মোট শনাক্ত ৩৩ লাখ ৮৭ হাজার ৫শ। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৫ লাখ ৮৪ হাজার। এর আগে এক দিনে সর্বোচ্চ ১০ লাখের বেশি নমুনা পরীক্ষার রেকর্ড গড়ে ভারত। মৃত্যুর সংখ্যায়ও প্রতিদিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকোকে হার মানাচ্ছে। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

আন্তর্জাতিক

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

শাহজাদপুর

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস...

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

এদিন রাত ৯টার দিকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আত্মহত্যা প্ররোচনার দায়ে রাতেই স্বামী কলেজ শিক্ষক কনার মন্ডলকে আট...