শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
২০১৯ বিশ্বকাপের ফাইনাল থেকেই অন্য এক বেন স্টোকসকে দেখছে বিশ্ব।অ্যাসেজে একটা ম্যাচ একাই জিতিয়ে দিয়েছেন।চলমান সিরিজ ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ইংল্যান্ডের সিরিজে ফেরার ম্যাচেও নায়ক বেন স্টোকস। সেই টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে ৫৫ বলে ৭৮ রানের অসাধারণ এক ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়েছ স্টোকস। দুই টেস্টে তার সংগ্রহ ৩১৩ রান। পাশে ৯ উইকেট। এমন এক অল রাউন্ডারের স্তুতি না গেয়ে কি উপায় আছে। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর তো এই মুহুর্তে তার সঙ্গে অন্য কাউকে তুলনায় আনতে চাইছেন না। স্টার স্পোর্টস শো ক্রিকেট কনেকটেডে গম্ভীর যা বলেছেন,এনডিটিভি তা প্রকাশ করেছে-'এই মুহুর্তে বেন স্টোকসের সাথে ভারতের কারো তুলনা হতে পারে না। অবশ্যই না। সে টেস্ট ক্রিকেটে কি করেছে,ওয়ানডে ক্রিকেটে কি করেছে, টি-২০ কি করেছে ? তার মতো কেউ করতে পেরেছে বলে মনে করি না। ভারতে তার মতো একজন নেই। এই মুহুর্তে ক্রিকেট বিশ্বেও কেউ তার কাছাকাছি মানের নয়। প্রত্যেকটি দেশের লাইন আপেই এধরনের ক্রিকেটারের দরকার। যারা দলে প্রভাব ফেলতে পারে।' বেন স্টোকসের মতো একজনকে প্রতিটি অধিনায়কই মনে প্রানে দলে কামনা করবেন বলেও মনে করছেন গৌতম গম্ভীর-‌'একজন অধিনায়ক হিসেবে সবার স্বপ্ন থাকবে দলে বেন স্টোকসের মতো একজন। ব্যাটিংই হোক,কিংবা বোলিং, এমনকি যখন ফিল্ডিং করবে তখনও। সে তার নিজের ক্যপ্টেনসিতেও নেতা।আপনাকে নেতা হতে হবে না, অধিনায়ক হওয়ার জন্য আপনাকে ক্যাপ্টেন বলা প্রয়োজন হবে না। আপনি নিজের পারফরম্যান্সেও নেতা হতে পারেন। সুতরাং, আমি মনে করি অনেক লোক আসলে বেন স্টোকসের মতো হয়ে উঠবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে, বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে তার মতো কেউ নেই।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...