বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া সলঙ্গায় যাত্রীবাহী বাসে চাঁদাবাজিকালে জহুরুল ইসলাম (৫০) নামে এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

রোববার দুপুর ১২টার দিকে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। জহুরুল সলঙ্গা থানার চড়িয়াশিকার এলাকার আমজাদ হোসেনের ছেলে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এএসপি হাসিবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীবাহী বাসগুলোতে চাঁদাবাজি করছিল জহুরুল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জাহানারা পরিবহন নামে একটি বাসে (ঢাকা মেট্রো-জ-১৪-১৮১৪) চাঁদাবাজির সময় চাঁদার টাকাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...