রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর সীমাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা অলিপুর গ্রামের মাওলানা ওসমান গুণি তালুকদারের স্ত্রী। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর দিয়ানাতুল দিনার জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে ফাতেমা তার নিজ ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার ভোর রাতে হঠাৎ করে ফাতেমার ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনটি বাড়ীর চারিদিকে ছড়িয়ে পড়লে ঘর বের হতে পারেনি ফাতেমা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ঘরের ভিতরে আটকে পড়ে ফাতেমা নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ইনেস্পেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা অগ্নিকান্ডে গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...