বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
তানিম তূর্য, উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণের অপমান সইতে না পেরে আনোয়ারা বেগম (৩২) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। নিহত গৃহবধূ উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামন ঘিয়ালা গ্রামের রইজ উদ্দিনের স্ত্রী। এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে নিজ বাড়ির সামনে শাঁক তুলছিলেন এসময় একই গ্রামের আবু জাফরের পুত্র ওমর আলী (২৮) আনোয়ারাকে মিথ্যা কথা বলে পাশ্ববর্তী মকবুল হাজির ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। এসময় আনোয়ারার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বাড়ি পৌছে দেয় । এরপর বিষয়টি পুরো গ্রাম ছড়িয়ে পড়লে পারিবারিক লাঞ্ছনার স্বীকার হয়ে বৃহস্পতিবার দুপুরে ঘরে থাকা কিটনাশক পান করে আনোয়ারা। এরপর পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । দীর্ঘ চল্লিশ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার সন্ধ্যায় মারা যায় অই গৃহবধূ। নিহত গৃহবধূর ছোট ছোট চারটি সন্তান আছে। এদিকে গৃহবধূ আনোয়ারা মারা যাওয়ার খবর পেয়ে বিষয়টি ধামাচাপা দিতে দৌড়ঝাপ শুরু করেছে ধর্ষকেরা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...