বুধবার, ২৫ মার্চ ২০২৬
ঈদ মানেই বিশেষ আয়োজন। তাই এবারের ঈদকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে নাগরিক টেলিভিশন। অনুষ্ঠানমালায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আলোচিত এবং ব্যবসাসফল একাধিক সিনেমা। এছাড়া নিয়মিত অনুষ্ঠানমালার ঈদ বিশেষ পর্বও থাকছে। এবারের ঈদের চমক হিসেবে নাগরিক টেলিভিশন প্রচার করবে সালমান শাহ ও মৌসুমী জুটির দর্শকপ্রিয় সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে নব্বই দশকের সাড়া জাগানো এবং সবচেয়ে ব্যবসাসফল সিনেমাটি। সোহানুর রহমান সোহান পরিচালিত এ সিনেমার মাধ্যমে আবারও সালমান-মৌসুমী জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শক। এর আগে ঈদের দিন বিকেল ৩টায় নাগরিকের পর্দায় অপু বিশ্বাস ও ববিকে নিয়ে হাজির হবেন ঢালিউড কিং শাকিব খান। বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমার মাধ্যমে পর্দায় আসবেন তারা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, উজ্জ্বল, রেবেকা রউফ, আহমেদ শরীফ প্রমুখ। এছাড়া একাধিক নতুন সিনেমা প্রচারের সিদ্ধান্ত নিয়েছে নাগরিক। যার মধ্যে কিছু সিনেমার টেলিভিশন প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এ প্রসঙ্গে জানতে চাইলে টেলিভিশনটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘বিশেষ দিবসে আমরা দর্শকের চাহিদা মাথায় রেখে বিশেষ আয়োজন করে থাকি। এবারের ঈদেও দর্শকের জন্য চমকপ্রদ এবং আকর্ষণীয় সব আয়োজন থাকছে। দর্শকের ভিন্ন কিছু উপহার দেয়ার জন্যই আমাদের এ প্রচেষ্টা। আশা করি দর্শক নিরাশ হবেন না।’
আরো খরবঃ সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে মমতাজকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির সুপারিশ করেছে পশ্চিমবঙ্গ সরকার সৌম্যর ব্যাট সাড়ে চার, তাসকিনের বল বিক্রি হলো চার লাখে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন মামুন বিশ্বাস

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জ জেলার সংবাদ

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...