শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
কোরবানির ঈদ ঘিরে দেশে করোনা আক্রান্ত কিছু বৃদ্ধি পেলেও তা সামলে নেওয়ার সক্ষমতা স্বাস্থ্য খাতের আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে মিডিয়া ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ দেশে আক্রান্ত বিবেচনায় করোনায় মৃত্যুহার উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হচ্ছেন। ইউরোপ, আমেরিকা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে। এমনকি পাশ্ববর্তী দেশ ভারতও এ মহামারি সামলাতে হিমশিম খাচ্ছে। সেখানে দিনে প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্তের পাশাপাশি মৃত্যুও হচ্ছে প্রচুর। কিন্তু আমাদের দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১.৩১ শতাংশ। অন্যদিকে, দিন দিন আক্রান্তের হারও কমে যাচ্ছে। করোনার ভ্যাকসিন পাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশই করোনা ভ্যাকসিন আবিষ্কারের পথে। কোনো কোনো দেশ তৃতীয় পর্যায়ের পরীক্ষার মধ্যে আছে। ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশ যেন আগে পায় সে ব্যাপারে সরকার তৎপর রয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিংকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনসহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অপরাধ

শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক,  রোববার, ৭ অক্টোবর-২০১৮ খ্রিষ্টাব্দ : আজ  (রোববার) বিকেলে শাহজাদপুর উপজেলার পোতা...

শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

অপরাধ

শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

ওমর ফারুকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। জানা যায়,আ...

উল্লাপাড়ায় বন্যার্তদের মাঝে গ্রামীণ ব্যাংকের অর্থ প্রদান

উল্লাপাড়া

উল্লাপাড়ায় বন্যার্তদের মাঝে গ্রামীণ ব্যাংকের অর্থ প্রদান

ইমাম হাসান তানিমঃ মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার সোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের ঘরব...

শাহজাদপুরে বিশ্ব ওয়ান হেলথ দিবস পালিত

স্বাস্থ্য

শাহজাদপুরে বিশ্ব ওয়ান হেলথ দিবস পালিত

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুরে বিশ্ব এক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে  আক্রান্ত গরু

শাহজাদপুর

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন, ‘নতুন এ রোগটি দেখা দেয়ায় কৃষকেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ...