রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
07 আর্নল্ড শেয়ার্জনেগার, জেসন স্ট্যাথাম, সিলভেস্টার স্ট্যালোন, হ্যারিসন ফোর্ড, মেল গিবসন, ওয়েসলি স্নাইপস, অ্যান্টোনিও ব্যান্ডেরাস- অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের জনপ্রিয়তায় এই তারকারা বরাবরই অনবদ্য। তাদেরকে একসঙ্গে আসন্ন ঈদে নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। হলিউডের এই হেভিওয়েট তারকাদের অভিনীত ব্লকবাস্টার ছবি ‘দ্য এক্সপেন্ডেবলস থ্রি’ আগামী ৬ অক্টোবর ঈদের দিন থেকে চলবে স্টার সিনেপ্লেক্সে। লায়ন্সগেট স্টুডিওর পরিবেশনায় অ্যাকশন সিরিজ ‘এক্সপেন্ডবলস’-এর তৃতীয় কিস্তিটি গত ১৫ আগস্ট মুক্তির প্রথম দিন থেকেই বিশ্বব্যাপী সাড়া জাগায়। ৯ কোটি ডলার বাজেটে নির্মিত ২ ঘণ্টা ৬ মিনিট ব্যাপ্তির এ ছবির আয় দাঁড়িয়েছে ২০ কোটি মার্কিন ডলারে। ছবিটি পরিচালনা করেছেন প্যাট্রিক হিউয়েস। এর গল্পে দেখা যায়, সাবেক ছয় সেনাসদস্যের দল এক্সপেন্ডেবলসের নেতা রস। দক্ষিণ আমেরিকার ছোট একটি দেশের স্বৈরশাসক এক জেনারেলকে উৎখাত করার জন্য তাদের ভাড়া করা হয়। শুরুতে বলা হয়, দেশটিতে কাজ করতে সাহায্য করবে সান্দ্রা। কিন্তু দেশটিতে পা রেখে রস জানতে পারে, সান্দ্রা আসলে সেই স্বৈরশাসকেরই মেয়ে আর পুরো বিষয়টির সঙ্গে সিআইএ জড়িত। মিশন বাতিল করে ফিরে আসতে চায় রস, কিন্তু সান্দ্রার জন্য আবারও বড় ধরনের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ভাড়াটে সেনাসদস্যের দলটি। নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় ছবিটি। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, অ্যাকশনপ্রিয় দর্শকদের জন্য দুর্দান্ত ছবি হতে যাচ্ছে ‘দ্য এক্সপেন্ডেবলস থ্রি’। হলিউডের একসময়ের নামি সব অ্যাকশন হিরো একফ্রেমে থাকায় এটি সাড়া ফেলেছে অনায়াসে। ঢাকায় ছবিটির মুক্তি উপলক্ষে ২ অক্টোবর স্টার সিনেপ্লেক্সে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আমন্ত্রিত অতিথিদের জন্য।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...