শাহজাদপুর সংবাদ ডটকমঃ যুক্তরাষ্ট্র আবার প্রমাণ করলো তারা সুনির্দিষ্ট কিছু সহিংসতার ব্যাপারে বেশ সতর্ক। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদনের পর ইরাকের সুন্নি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
খ্রিস্টান ও ইয়াজিদিসহ ইরাকের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে সুন্নি বিদ্রোহীদের কবল থেকে বাঁচাতে ওবামার এই মিশন। জাতিসঙ্ঘের মতে, সুন্নি বিদ্রোহীদের ভয়ে প্রায় সংখ্যালঘু ইয়াজিদিসহ বিভিন্ন সম্প্রদায়ের ৪০ হাজার মানুষ শরণার্থী হয়েছে। সিনজার উপত্যকার আশে পাশে আশ্রয় নেয়া এসব মানুষ খাবার ও পানি ছাড়া অবরুদ্ধ হয়ে আছেন। তাছাড়া ইতোমধ্যে ইয়াজিদি সম্প্রদায়ের প্রায় ৫শ’ মানুষ হত্যা করেছে আইএসআইএস। তারা সংখ্যালঘুদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে। নতুবা তাদেরকে হত্যা করছে। সুন্নি বিদ্রোহীদের এ বর্বরতার জবাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ। মানবিক দৃষ্টিকোন থেকে এ উদ্যোগের জন্য তারা বাহবা পেতে পারে।অন্যদিকে গাজায় চলছে ইসরাইলি বর্বর হামলা। এতে লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়েছেন। প্রায় ১৯শ’ মানুষ মারা গেছেন। যার মধ্যে অন্তত ৫শ’ শিশু। ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনিদের ঘর-বাড়ি, মসজিদ, স্কুলসহ বিভিন্ন স্থাপনা চুরমার হয়ে গেছে।হামলা হয়েছে জাতিসঙ্ঘের স্কুলেও। যুক্তরাষ্ট্র শুধু হামলার নিন্দা করেছে। কেন এর চেয়ে বেশি কিছু করতে পারছে না তারা?ইসরাইলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এ দুর্বলতা বিশ্ব-রাজনীতিতে একটি গোলকধাঁধা। অনেকে বলছেন, যুক্তরাষ্ট্র কংগ্রেসের নির্বাচনে ইসরাইলি লবির শক্তিশালী ভূমিকার কারণেই মার্কিন শাসকদের এ দুর্বলতা। ইরাকে যুক্তরাষ্ট্রের ভূমিকায় আবারো প্রশ্ন দেখা দিয়েছে যে, অতীতে খলনায়কের ভূমিকার অসংখ্য রেকর্ড থাকা সত্ত্বেও ওয়াশিংটন কেন মানবিক বিপর্যয় রোধে নেতৃত্ব নেয়। সূত্র- হিন্দুস্থান টাইমস ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
শাহজাদপুর
শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
