শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
01 শাহজাদপুর সংবাদ ডটকমঃ ‘আমি কোনো দলের নই, আমি ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি। কথাটি বলেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।সব দলের রাষ্ট্রপতি আমি। যতদিন বেঁচে আছি, ততদিন যেন সততার সঙ্গে দায়িত্বপালন করতে পারি, সেজন্য আমি সবার দোয়া চাই।’ তিনি শুক্রবার সন্ধ্যায় হাওর উপজেলা ইটনার ডাকবাংলো মাঠে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি আরো উল্লেখ করেন, তিনি সারা জীবন এদেশের মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। ইটনা, মিঠামইন ও অষ্ট্রগ্রাম উপজেলার সাধারণ মানুষ তাকে বার বার ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন। তাই হজে যাওয়ার আগে তিনি এ তিন উপজেলার মানুষের দোয়া নেওয়ার জন্যে ছুটে এসেছেন। রাাষ্ট্রপতি আবদুল হামিদ পাঁচ দিনের সফরের অংশ হিসেবে তিনি শুক্রবার বেলা আড়াইটায় মিঠামইন থেকে জাহাজযোগে ইটনার উদ্দেশে রওনা হন। তবে বৈরী আবহাওয়ার কারণে ইটনায় আসতে কিছুটা দেরি হয়। এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজোয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

আজ পবিত্র ঈদুল আজহা

ধর্ম

আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ স...

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

অর্থ-বাণিজ্য

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

দেশের বাজারে দেশীয় ব্র্যান্ডের গাড়ি...

অবসরের গুজব উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

খেলাধুলা

অবসরের গুজব উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন জানিয়েছেন, এই মৌসুম শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কোনো অভিপ্রায় নেই তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগাম...

টানা ৩৮ বছর ঘুমন্ত মুসলমানকে রোজার দাওয়াত দিচ্ছেন শাহজাদপুরের সামাদ !

ধর্ম

টানা ৩৮ বছর ঘুমন্ত মুসলমানকে রোজার দাওয়াত দিচ্ছেন শাহজাদপুরের সামাদ !

শামছুর রহমান শিশির : ‘ঘুমে ওয়ালী জাগো হে, আল্লাহর দাওয়াত করো কবুল’- এই গজল গেয়ে গেয়ে প্রায় ৩৮ বছর একটানা রমজান মাসের প্র...

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

দিনের বিশেষ নিউজ

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুবোঝাই বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক...

শাহজাদপুরকে একটি স্বচ্ছ, আধুনিক ও ডিজিটাল শহরে পরিণত করতে চান সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন

পৌর নির্বাচন

শাহজাদপুরকে একটি স্বচ্ছ, আধুনিক ও ডিজিটাল শহরে পরিণত করতে চান সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন

শাহজাদপুর পৌরসভার সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক প্রোভিপি মোঃ নাসির...