বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
দেশে করোনাভাইরাস পরিস্থিতি তখনও প্রকট আকার ধারণ করেনি। কিন্তু মানুষের সমস্যার সুবিধা নিয়ে অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছিল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। তখন থেকেই করোনা মোকাবিলায় সরব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। সেসব ব্যবসায়ীদের আসল করোনাভাইরাস উল্লেখ করে রুবেল লিখেছিলেন, ‘মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে তারাই আসলে দেশের করোনা ভাইরাস।’ এরপর জনপ্রতিনিধিদের উদ্দেশ্যেও তিনি বলেছিলেন, সবাই যেন অসহায়দের জন্য বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বাসায় বাসায় পৌঁছে দিয়ে আসে। তার কথা, নির্বাচনের সময় বাসায় বাসায় ভোট চাইতে যাওয়া গেলে, এখন কেন জরুরি প্রয়োজনে ত্রাণ বাসায় পৌঁছে দেয়া যাবে না? তবে শুধু সমালোচনা করেই নিজের দায়িত্ব শেষ মনে করেননি রুবেল। করোনা পরিস্থিতির একদম শুরু থেকেই নিজের আশপাশের অসহায়-দুস্থ মানুষদের সাহায্য করছেন তিনি। যেভাবে পারছেন এগিয়ে আসছেন মানুষের কষ্ট দূর করতে। এই কয়েকদিন আগেই নিজ শহর বাগেরহাটে নিজে উপস্থিত থেকে অভাবী মানুষদের মাঝে ২১৫ প্যাকেট খাদ্য বিতরণ করেছিলেন রুবেল। পরে আরেকবার বাড়ি বাড়ি গিয়ে ৪৫০ পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছিলেন তিনি। সে ধারা বজায় রেখেছেন তিনি। গতকাল (সোমবার) তৃতীয়বারের মতো অসহায় মানুষদের পাশে খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছেন রুবেল। এবার তিনি সাহায্য করেছেন ৩৫০টি পরিবারকে। রুবেল নিজেও ভুলে গিয়েছেন কয়বার তিনি সাহায্য করছেন মানুষকে। তাই নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! দ্বিতীয়বারের (আসলে তৃতীয়বার) মত বাগেরহাটে আমার নিজ এলাকায় ৩৫০টি পরিবারকে খাবার দিচ্ছি। ছোট ছোট অল্প থেকেই একদিন রচিত হবে করোনার গল্প।’ আরো পড়ুন- মৃত্যুর ৩০ মিনিট আগে করোনা নিয়ে ভয়ঙ্কর বার্তা দিলেন চিকিৎসক মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব দেখছে গোটা বিশ্ব। সেই তাণ্ডবের মাঝে করোনায় আক্রান্তদের সেবা দিতে গিয়ে একের পর এক মৃত্যুবরণ করছেন চিকিৎসকরা। গত মঙ্গলবার চিকিৎসকদের মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছেন পাকিস্তানের উসামা রিয়াজ। দেশে আসা বিদেশফেরত করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মারা যান তিনি। তবে মৃত্যুর আগে বিশ্ববাসীকে ভয়াবহ সতর্ক বার্তা দিয়েছিলেন চিকিৎসক উসামা রিয়াজ। উসামা রিয়াজ লাহোরের একটি নার্সিং হোমের চিকিৎসক। ইরান ও ইরাক থেকে ফিরে আসা করোনা আক্রান্তদের চিকিৎসা দিচ্ছিলেন তিনি। মৃত্যুর ঠিক ৩০ মিনিট আগে হাসপাতালের বেডে শুয়ে মোবাইলে একটি ভিডিও করেন করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক রিয়াজ। ওই ভিডিওতে তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয়। এ ভাইরাস ভয়ংকর। সাবধানে থাকুন। সচেতন থাকুন। এ ভাইরাসের সঙ্গে লড়তে হবে। দেশকে বাঁচাতে, বিশ্বকে বাঁচাতে সবাইকে একজোট হতেই হবে। আমার পরিবার, আপনার পরিবার সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করতে হবে…।’ আবারও সাধারণ ছুটি বাড়ানো নিয়ে আসছে নতুন যে সিদ্ধান্ত সাধারণ ছুটি না রেখে মানুষকে সচেতন করে স্বাভাবিক কাজকর্ম ও জনজীবন সচল করার কথা ভাবছে সরকার। ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন, মুখে মাস্ক পরা, সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার অভ্যাস সৃষ্টি করার মাধ্যমে মানুষের মাঝে করোনা আতঙ্ক কমে যাবে। আর দেশের অর্থনীতির চাকা ও সব শ্রেণী-পেশার মানুষের জীবন-জীবিকা সচল রাখার জন্য পরবর্তী মেয়াদে সাধারণ ছুটি বাড়ানো নিয়ে চিন্তা করা হচ্ছে। সরকারের সরকারি দলের নেতাদের বরাত দিয়ে জাতীয় দৈনিক বণিক বার্তার আজকের সংখ্যায় প্রকাশিত সাংবাদিক তানিম আহমেদ-এর করা একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মানুষকেও বাঁচাতে হবে, অর্থনীতির চাকাও সচল রাখতে হবে। এ ধারণা থেকে নভেল করোনাভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটি পরিহার করার পথে যেতে চায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। সাধারণ ছুটি আরো দীর্ঘমেয়াদি হলে অর্থনীতির ওপর দারুণভাবে প্রভাব পড়বে। তাই সবকিছু থামিয়ে দিয়ে আর বেশিদিন থাকতে চাচ্ছে না সরকার। এরই মধ্যে সরকার সীমিত আকারে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, পোশাক কারখানাও খুলে দিয়েছে। ঈদকে সামনে রেখে খোলা হচ্ছে দোকানপাটও। সরকারের একজন মন্ত্রী বলেন, সাধারণ ছুটি বা লকডাউন দিয়ে লাগাম টানা সম্ভব হচ্ছে না নভেল করোনাভাইরাসের। আবার সাধারণ জনগণকেও ঘরে আটকে রাখা যাচ্ছে না। অন্যদিকে বিশ্বের অন্য দেশগুলোও এখন লকডাউনের বিকল্প ভাবতে শুরু করেছে। উন্নত দেশগুলোও অর্থনীতির হুমকির কথা ভাবতে শুরু করেছে। সেই চিন্তা থেকেই ইতালি, স্পেনসহ কিছু দেশ এরই মধ্যে লকডাউন শিথিলও করেছে। নভেল করোনাভাইরাস মোকাবেলায় এখনো কোনো ভ্যাকসিন আবিষ্কার সম্ভব হয়নি। ফলে এ দুর্যোগ আমাদের আরো ভোগাবে। এ পরিস্থিতিতে সরকারকে করোনা মোকাবেলায় নতুন কিছু ভাবতে হচ্ছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, নভেল করোনাভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটি বা লকডাউনের বিকল্প পদ্ধতি কী হতে পারে—সে প্রক্রিয়া নিয়ে ভাবছে সরকার। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অভ্যস্ত হতে হবে। সচেতন, সতর্কভাবে স্বাভাবিক কাজে নিশ্চয়ই ফিরতে হবে। তিনি বলেন, পৃথিবী থেকে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব কখন বিদায় নেবে সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ এখনো এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...