বুধবার, ২৫ মার্চ ২০২৬
শরৎকাল আসতে এখনো দেরি। রাস্তার দুই ধারে ছেঁয়ে আছে অজস্র সবুজ ঘাস। এর মাঝে ফুটে আছে নাম না জানা হরেক রকমের ফুল। এর মধ্যে আপন গতিতে দোল খাচ্ছে অপরুপ কাঁশফুল। প্রকৃতির এমন মনোরম দৃশ্য দেখা গেছে সিরাজগঞ্জ সদর উপজেলার মতি সাহেবের ফেরীঘাট এলাকার অদূরে চায়না বেরীবাঁধসহ ফেরীঘাট সংলগ্ন বিনোদন কেন্দ্র শেখ রাসেল স্মৃতি পৌর পার্ক, বঙ্গবন্ধু ফটো গ্যালারি চত্বর ও শহররক্ষা বাঁধের স্পটগুলোতে। চায়না বাঁধে কর্মরত এক পরিচর্যাকর্মী জানান, গত কয়েক মাস ধরে মহামারী করোনার কারণে বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। মানুষের পায়ের ছাপ নেই ঘুরে বেড়ানোর এই মনোবিলাস স্পটগুলোতে। সে সুযোগে ছোট ছোট নানা জাতের ঘাসগুলো আপন গতিতে বেড়ে উঠেছে। ফুটেছে নানান রকমের এসব ফুল। এসময় কথা হয় চায়না বাধেঁ বেড়াতে আসা স্থানীয় লিমন নামে এক স্কুল ছাত্রের সঙ্গে। লিমন জানায়, করোনায় কয়েকমাস ধরে স্কুল বন্ধ। কোথাও মনের উল্লাসে খোলা আকাশের নিচে দীর্ঘশ্বাস ফেলতে পারছি না। ঘরবন্দী থাকতে থাকতে ভাল লাগছিল না। তাই ঝুঁকি নিয়ে পরিবারের সঙ্গে চায়না বাঁধ এলাকায় ঘুরতে আসছি। চায়না বাঁধে বেড়াতে আসা আখতার হোসেন বলেন, ‘দীর্ঘদিন করোনার কারণে ঘরবন্দী আছি। হঠাৎ করেই নৌকাযোগে ভূঞাপুর থেকে সিরাজগঞ্জের এই চায়না বাঁধে কাঁশফুলের এই সৌন্দর্য্য দেখতে এসেছি।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।