শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
protima-bishorjon1 শুভ বিজয়া দশমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। তবে প্রতিমা বিসর্জন কাল শনিবার। আজ ভোর ছয়টা ৫৪ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা এবং সকাল আটটা ২৩ মিনিটের মধ্যে দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন শেষে শান্তিজল গ্রহনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তিথি অনুযায়ী, মহানবমী ও বিজয়া দশমীর লগ্ন একই দিনে হওয়ায় আজই শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। বিজয়া দশমী আজ হলেও ভক্ত ও দর্শনার্থীরা সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন মণ্ডপে প্রতিমা দর্শনে যেতে পারেন। সে জন্য শনিবার বেলা তিনটায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থকেে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে বের করা হবে বিজয় শোভাযাত্রা। এটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বুড়িগঙ্গা তীরে যাবে এবং সেখানেই বিসর্জন দেওয়া হবে প্রতিমা।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে